মতামত

২৫ বছরে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের কোন উন্নতি হয়নি: বিসিবি সভাপতি আমিনুল ইসলাম

  • 1:57 pm - June 23, 2025
  • পঠিত হয়েছে:১৩০ বার
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন ২৩ জুন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম—বুলবুল নামেই যাঁকে চেনে বাংলাদেশের ক্রিকেট। এক সময়ের জাতীয় দলের অধিনায়ক এবং দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম পথিকৃৎ এই ক্রীড়াবিদের হাতেই উঠেছে এখন দেশের ক্রিকেট পরিচালনার প্রধান দায়িত্ব।

বাংলাদেশ ক্রিকেটের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা, খেলোয়াড়দের উন্নয়ন, ঘরোয়া ক্রিকেটের মান, আন্তর্জাতিক পর্যায়ে পারফরম্যান্স—এসব নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ওটিএন বাংলার এক বিশেষ সাক্ষাৎকারে খোলামেলা আলোচনা করেছেন বিসিবির এই নবনিযুক্ত সভাপতি। দীর্ঘদিন ধরে দেশের ক্রিকেটের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত এই ব্যক্তিত্ব তার অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও স্বপ্নের কথাও শেয়ার করেছেন আমাদের সঙ্গে।

এই আলোচনায় উঠে এসেছে জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স, কোচিং স্টাফ পরিবর্তনের গুঞ্জন, বয়সভিত্তিক দলগুলোর ভবিষ্যৎ, বিসিবির অবকাঠামোগত উন্নয়ন এবং ক্রিকেটারদের মানসিক ও শারীরিক প্রস্তুতির নানা দিক। তৃণমূল ক্রিকেট থেকে শুরু করে আন্তর্জাতিক সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার রূপরেখা নিয়েও দিয়েছেন গুরুত্বপূর্ণ মতামত।

বাংলাদেশ ক্রিকেটের চালকের আসনে থাকা এই অভিজ্ঞ ক্রিকেট সংগঠকের মুখে—বাংলাদেশ ক্রিকেটের গল্প, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত কথা বলেছেন ওটিএন বাংলার স্পোর্টস প্রতিনিধি শুভর সাথে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, ওটিএন বাংলার প্রতিনিধি শুভর সাথে।

ওটিএন বাংলা: প্রথম সংবাদ সম্মেলনে বলেছিলেন টি টোয়েন্টি খেলতে চান? যদি বলতেন সেটি কিভাবে?

বুলবুল: দেখুন সামনে নির্বাচন। আমার হাতে ততটা সময় নেই। সেজন্যই বলেছি, টি টোয়েন্টির মতোই সব কাজ করবো।

ওটিএন বাংলা: বাংলাদেশ ক্রিকেট নিয়ে আপনার পরিকল্পনাগুলো কি কি?

বুলবুল: আমরা একটা প্লান নিয়েছি, তার নাম ট্রিপল সেঞ্চুরি- যা বাংলাদেশে কোন ব্যাটসম্যান এখন পর্যন্ত করেনি। এর মধ্যে রয়েছে একাধিক বিষয়। ক্রিকেটার হান্টিংসহ অনেক কিছুই৷ এভাবে কাজ করলে ক্রিকেটের উন্নতি হবে।

ওটিএন বাংলা: সভাপতির নানা বিষয়ে পরামর্শের জন্য নিজ উদ্দ্যেগে তিন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন?

বুলবুল: দেখুন আইনি বিষয়গুলো আমি বুঝি না৷ বোর্ড চালাতে গেলে আমাদের তেমন লোক লাগবে। সেজন্য একজন ব্যারিস্টার নিয়োগ দিয়েছি। আর ক্রিকেট থেকে চাইলে অনেক অর্থ উপার্জন করা যায়। যেসব জায়গা খেলা দেখার পাশাপাশি ঘোরার সুযোগ রয়েছে। সেখানে কিভাবে ক্রিকেটটা উন্নতি করা যায়। সেজন্য হোটল ম্যানেজমেন্টে দক্ষ একজনকে নিয়োগ দেয়া হয়েছে। আর ক্রিকেট এখন ডিজিটালাইজেশন হয়েছে। আপনি সহজে মোবাইলে বা ট্যাবে খেলা দেখতে চান। আবার আরো কিছু কন্টেন্ট বানানো প্রয়োজন। তখন এসব বিষয়ে দক্ষ একজন মানুষের প্রয়োজন। সেই চিন্তা করেই সামিকে নিয়েছে।

ওটিএন বাংলা: সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ও রফিকদের কি বোর্ডের সাথে যুক্ত করতে চান?

বুলবুল: অবশ্যই করতে চায়। তারা ক্রিকেটকে এতোদিন সার্ভিস দিয়েছে। আমরা তাদেরকে ক্রিকেটে যুক্ত করতে চায়৷ ভবিষ্যতে অবশ্যই তাদের বোর্ডে দেখবেন।

ওটিএন বাংলা: বাংলাদেশে বিভাগ কিংবা শহর গুলোতে নিয়মিত লিগ হয় না?

বুলবুল: আপনারা কি আগের বোর্ডের কাছে জানতে চেয়েছেন? আমরা দায়িত্ব নিয়েছে। এসব বিষয়ে অবশ্যই অবগত আছি। আমাদের প্রধান লক্ষ্য ক্রিকেটকে শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক নয়, সারা দেশ কেন্দ্রিক করা।

ওটিএন বাংলা: টেস্ট ক্রিকেটে ২৫ বছর উপলক্ষে কি কি আয়োজন রয়েছে?
বুলবুল: আপনি দেখছেন খুলনা, রাজশাহীতে অনূর্ধ্ব ১২ টুর্নামেন্টের আয়োজন হয়েছে। সিলেটে আজ হবে। ২৬ তারিখে ক্রিকেট বোর্ডে বিশাল আয়োজন রয়েছে৷ সেখানে সাবেক ক্রিকেটাররা যুক্ত হবেন। সাংবাদিকদের আমরা সম্মাননা দিবো৷ টেস্টে সুবর্ণ জয়ন্তী আমাদের ক্রিকেটের জন্য দারুণ মূর্হত৷

ওটিএন বাংলা: ২৫ বছরে টেস্ট ক্রিকেট কতটুকু এগিয়েছে?

বুলবুল: দেখুন আমি বলবো তেমন কিছুই হয়নি৷ সেটা আপনারাও ভালো জানেন। ক্রিকেট বোর্ডে যারা দায়িত্বে ছিলেন, তারা চেষ্টাও করেননি ক্রিকেট উন্নতির৷ তারা শুধু নিজেদের আর্থিক দিকটা চিন্তা করেছেন। সেজন্য বাংলাদেশ ক্রিকেটে বর্তমানে এই অবস্থা৷ আমরা চেষ্টা করছি ভালো কিছুর জন্য।

ওটিএন বাংলা: সাকিবকে দেশের মাটিতে বিদায় দিতে চান?
বুলবুল: আমি তো অবশ্যই চাই৷ সাকিব যদি সরকার থেকে দেশে ফেরার অনুমতি পায়। আমরা তাকে বাংলাদেশ টিমে দেখতে চাই।
ওটিএন বাংলা: তামিম ইকবালকে বোর্ডে দেখতে চান?
বুলবুল: তামিম তো একটি ক্লাবের কাউন্সিলর। সে বোর্ডে আসলে অবশ্যই স্বাগত জানাবো।

ওটিএন বাংলা: সাবেক সভাপতি ফারুক ভাইয়ের সাথে একটি অনুষ্ঠানে দেখা হলো কী কথা হলো দুজনের?

বুলবুল: ফারুক ভাই আমার ক্যাপ্টেন ছিলেন। আমি ফারুক ভাইয়ের ক্যাপ্টেন ছিলাম। দুজনের কুশল বিনিময় হলো। তবে ক্রিকেটের সম্পর্ক দুজনের সারা জীবনই থাকবে।

ওটিএন বাংলা: বিসিবির নির্বাচনে অংশ নিতে না?
বুলবুল: না আমি বিসিবির নির্বাচন করবো না। আমার সেই ধরণের কোন পরিকল্পনা নেই।

ওটিএন বাংলা: ওটিএন বাংলার পাঠকদের কি বলবেন?
বুলবুল: আপনার মাধ্যমে শুনলাম। এই পত্রিকাটি মেলবোর্ন থেকে পরিচালিত হয়। আমিও মেলবোর্নে থাকি। আমার দুই ছেলে স্ত্রী সকলেই ওখানেই আছে। আপনারাদের জন্য শুভকামনা। বাংলাদেশ ক্রিকেটের উন্নতিতে কাজ করেন। তাহলে আমার আপনার সকলের ভালো লাগবে।

ওটিএন বাংলা: ওটিএন বাংলার পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au