বিশ্ব

সংঘাত চায় না সিরিয়া, ইসরায়েলের সাথে আলোচনা শুরু

  • 6:28 am - June 30, 2025
  • পঠিত হয়েছে:৭৫ বার

ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়াতে চায় না সিরিয়া। এরইমধ্যে বিদ্যমান সংকট নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত টমাস ব্যারাক এ তথ্য জানান। তিনি জানান, সিরিয়া কিছু কিছু বিষয়ে ইসরায়েলের সাথে গোপনে আলোচনা শুরু করেছে। লন্ডনভিত্তিক সংবাদ মাধ্যমে দি নিউ আরব এ কথা জানিয়েছে।

র্যারাক বলেন, ‘ইসরায়েলের সঙ্গে যুদ্ধে রাজি নয় সিরিয়া সরকার।’
ইসরায়েলের সঙ্গে সিরিয়ার সরাসরি দৈনন্দিন সংলাপ শুরুর খবর সম্প্রতি প্রকাশ করে ইসরায়েলি সংবাদমাধ্যম। এর পর সিরিয়া ও ইসরায়েলের মধ্যকার আলোচনা নিয়ে মন্তব্য করেন বিশেষ দূত।
নিউ আরব এর প্রতিবেদনে বলা হয়, চুক্তি করা নিয়ে ইসরায়েল ও সিরিয়ার আলোচনা এগিয়ে যাচ্ছে। এ বছরের মধ্যেও চুক্তি সই হয়ে যেতে পারে।

ইসরায়েলের সঙ্গে সিরিয়ার সরাসরি দৈনন্দিন সংলাপ শুরুর খবর সম্প্রতি প্রকাশ করে ইসরায়েলি সংবাদমাধ্যম। এর পর সিরিয়া ও ইসরায়েলের মধ্যকার আলোচনা নিয়ে মন্তব্য করেন বিশেষ দূত।
দ্য নিউ আরব শুক্রবার জানায়, এক সাক্ষাৎকারে র্যারাক জোর দিয়ে বলেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধে রাজি নয় সিরিয়া সরকার।

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা সম্প্রতি জানান, আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেল আবিবের সঙ্গে পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে দামেস্ক। সিরিয়ার কুনেইত্রা অঞ্চল ও দখলকৃত গোলান মালভূমির প্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে আল-শারা জানান, দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলের অব্যাহত হামলা বন্ধে কাজ করছে দামেস্ক।

এদিকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা প্রধান জাচি হানেগবি জানান, ইসরায়েল ও সিরিয়া সরকারের মধ্যে সরাসরি আলোচনা হয়েছে। দুই পক্ষ সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নিয়ে কথা চালিয়ে যাচ্ছে

এই শাখার আরও খবর

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au