বিশ্ব

ইরানের ইউরেনিয়াম কোথায়, আমরা জানি না: জাতিসংঘ

  • 6:21 am - July 01, 2025
  • পঠিত হয়েছে:২৩৭ বার

ইরানের সমৃদ্ধ ৪০০ কেজিরও বেশি ইউরেনিয়াম কোথায় আছে, এবং আদৌ তা আছে, না কি ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ধ্বংস হয়ে গেছে— এসব জানেন না বলে স্বীকার করেছেন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ বিষয়ক অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ)-এর মহাপরিচালক রাফায়েল গ্রসি।

রোববার কানাডিয়ান টেলিভিশন চ্যানেল সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রসি বলেন, “ইরানের ইউরেনিয়াম কোথায় আছে, কিংবা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের ১২ দিনে তা ধ্বংস হয়েছে কি না— তা আমরা জানি না।”

সাক্ষাৎকারে গ্রসি জানান, গত ১৩ জুন ইসরায়েল ইরানে বিমান হামলা শুরুর সময় অন্তত ৪০০ কেজি ইউরেনিয়াম ছিল ইরানের এবং এ ইউরেনিয়ামের বিশুদ্ধতার মাত্রা ছিল ৬০ শতাংশ। পারমাণবিক বোমা তৈরির জন্য কমপক্ষে ৯০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয় এবং ৬০ শতাংশ বিশুদ্ধতাতে ৯০ শতাংশ উন্নীত করা কঠিন কোনো ব্যাপার নয়।
গ্রসি আরও বলেন, সদ্য শেষ হওয়া ১২ দিনের সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পরমাণু প্রকল্পের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি করলেও ইরানের পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতাকে ধ্বংস করতে পেরেছে বলে তিনি মনে করেন না।

“১৩ জুন সংঘাত শুরুর পর ইসরায়েলের এক সরকারি কর্মকর্তার সঙ্গে আমার কথা হয়েছিল। তিনি বলেছিলেন, তারা তাদের পরমাণু প্রকল্পকে রক্ষার জন্য সুরক্ষামূলক পদক্ষেপ নিচ্ছেন। ইরানের মোট মজুতকৃত ইউরেনিয়ামের একটি বড় অংশ ছিল ফার্দোতে। কিন্তু আমরা জানতে পেরেছি যে সংঘাতের প্রাথমিক সময়েই ফার্দো থেকে তা সরিয়ে ফেলা হয়েছে।”

“যদি ইরানের কাছে ইউরেনিয়ামের মজুত থেকে থাকে, তাহলে কয়েক মাসের মধ্যে দেশটি আবার পরমাণু প্রকল্পের কাজ শুরু করবে। যদি তা ধ্বংস হয়ে গিয়ে থাকে, তাহলেও তারা প্রকল্প শুরু করবে বলে আমার বিশ্বাস। কারণ তারা জানে যে পরমাণু বোমা কীভাবে তৈরি করতে হয়”, সিবিএসকে বলেন গ্রসি।

এই শাখার আরও খবর

মহানবমী আজ, কাল প্রতিমা বিসর্জনে শেষ হবে দুর্গোৎসব

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ মঙ্গলবার (২০ অক্টোবর)। দিনভর নানা ধর্মীয় আচার, পূজা-অর্চনা, অঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উদ্‌যাপিত…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ঝরল ১০ প্রাণ, আহত আরও ২০

ওটিএন বাংলা ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে ভোরের আলো ফোটার আগেই সড়কে ঝরল ১০ প্রাণ। যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন।…

‘আমি ভয় পাই না’, ডিসেম্বরে দেশে ফেরার কথা আবারও বললেন শেখ হাসিনা

ওটিএন বাংলা ডেস্ক: আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা আবারও জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরলে গ্রেপ্তার, নির্যাতন কিংবা হত্যার শিকার হতে পারেন বলে…

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, বিচারপ্রক্রিয়া সম্পর্কে জানত না সরকার

সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনায় তাঁদের বিচারপ্রক্রিয়া ও অভিযোগের বিস্তারিত জানতে পারেনি বাংলাদেশ সরকার। মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাংলাদেশের দূতাবাস বা…

বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক পরিবার ঋণনির্ভর!

ওটিএন বাংলা ডেস্ক: নিত্যদিনের খরচ বাড়ছে, কিন্তু সেই অনুপাতে বাড়ছে না আয়। সংসারের প্রয়োজনীয় ব্যয় মেটাতে তাই ধারদেনার ওপর নির্ভর করতে হচ্ছে বাংলাদেশের বহু পরিবারকে।…

বাংলাদেশে আইনশৃঙ্খলার সংকট কেন কাটছে না?

ওটিএন বাংলা ডেস্ক: রাজনৈতিক সহিংসতা, গণপিটুনি, চাঁদাবাজি এবং স্থানীয় আধিপত্যের লড়াই—বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সংকটকে কেবল বিচ্ছিন্ন অপরাধের সমষ্টি হিসেবে দেখলে এর গভীরতা বোঝা কঠিন। দীর্ঘদিনের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au