বিশ্ব

মেক্সিকোতে মহাসড়কের পাশে ২০ মরদেহ উদ্ধার, কার্টেল দ্বন্দ্বে উত্তাল সিনালোয়া

  • 4:20 pm - July 01, 2025
  • পঠিত হয়েছে:১৯৪ বার

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া প্রদেশের এক মহাসড়কের পাশ থেকে ২০ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। সোমবার এ তথ্য জানিয়েছে প্রাদেশিক প্রসিকিউটরের দপ্তর।

প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধার হওয়া মরদেহের মধ্যে চারটি রাস্তার ধারে ছিল এবং বাকি ১৬টি মরদেহ পাওয়া গেছে একটি পরিত্যক্ত গাড়ির ভেতর। সব মরদেহেই গুলির চিহ্ন রয়েছে।

সিনালোয়া প্রদেশ মূলত কুখ্যাত মাদকচক্র সিনালোয়া কার্টেলের নিয়ন্ত্রণাধীন এলাকা। টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে, কার্টেল সহ-প্রতিষ্ঠাতা ইসমায়েল “এল মায়ো” জামবাদা’র সম্ভাব্য গ্রেপ্তার বা অপহরণের খবরে সম্প্রতি সংঘর্ষ আরও বেড়েছে।

জামবাদা দাবি করেছেন, তিনি জেলবন্দি মাদক সম্রাট জোয়াকিন “এল চাপো” গুজমানের ছেলের হাতে অপহৃত হয়ে জোর করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছিলেন। এরপর থেকেই কার্টেলের অভ্যন্তরে দুই ভাগে বিভক্ত হয়ে রক্তক্ষয়ী লড়াই শুরু হয়েছে। এল চাপোর অনুসারী ও তার ছেলেরা একদিকে, আর জামবাদার অনুগত অংশ আরেকদিকে অবস্থান নিয়েছে।
সরকারি হিসেবে শুধু এই অভ্যন্তরীণ দ্বন্দ্বেই অন্তত ১২০০ জন প্রাণ হারিয়েছেন।

যুক্তরাষ্ট্র সিনালোয়া কার্টেলসহ ছয়টি মাদকচক্রকে “সন্ত্রাসী সংগঠন” হিসেবে ঘোষণা করেছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০০৬ সাল থেকে মেক্সিকোতে মাদক-সম্পর্কিত সহিংসতায় প্রায় ৪ লাখ ৮০ হাজার মানুষ মারা গেছেন এবং এখনো ১ লাখ ২০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

নতুন এই ঘটনা দেশটিতে চলমান সহিংসতার ভয়াবহ বাস্তবতাকেই আরও স্পষ্টভাবে সামনে নিয়ে এসেছে।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au