বিশ্ব

ইসরায়েলের বর্বরতার অবসান চান প্রেসিডেন্ট ট্রাম্প

  • 11:04 pm - July 01, 2025
  • পঠিত হয়েছে:১৫৯ বার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবিঃ সংগৃহীত

গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের বর্বরতার অবসান চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট।

তিনি বলেছেন, “এই যুদ্ধে গাজা ও ইসরায়েল থেকে যেসব ছবি আসছে সেগুলো হৃদয়বিদারক। প্রেসিডেন্ট এসব আর দেখতে চান না। তিনি জীবন রক্ষা করতে চান।”

হোয়াইট হাউসের এ কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে মার্কিন কর্মকর্তারা সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং গাজায় যুদ্ধ বন্ধ করাকে তারা প্রাধান্য দিচ্ছেন।

এদিকে আগামী সোমবার হোয়াইট হাউসে যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে দেখা করবেন। সাধারণ ইসরায়েলিদের অভিযোগ, এ দখলদারের কারণে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্ত করা সম্ভব হচ্ছে না।

ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডেরমার বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। নেতানিয়াহুর আস্থাভাজন এ দখলদার মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইরান যুদ্ধ ও গাজার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। আড়াই বছর ধরে চলা এ যুদ্ধে শুধু সরকারি হিসেবেই ৫৬ হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

সূত্র: আলজাজিরা

এই শাখার আরও খবর

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

মহাসাধক ​বাবা লোকনাথ ব্রহ্মচারী: অলৌকিক সাধনা ও বিপন্ন মানুষের পরম আশ্রয়

​সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ও চেতনার দিগন্তে এক ধ্রুবতারার নাম লোকনাথ ব্রহ্মচারী। আধ্যাত্মিকতার এমন এক উচ্চ শিখরে তিনি অধিষ্ঠিত ছিলেন, যেখানে অসীম করুণা আর অলৌকিক শক্তির…

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au