বাংলাদেশ

ভারতের আদানি পাওয়ারের বকেয়া শোধ করল বাংলাদেশ

  • 5:13 am - July 02, 2025
  • পঠিত হয়েছে:১৮৭ বার
ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় আদানির বিদ্যুৎকেন্দ্র।

মেলবোর্ন, ০২ জুলাই— বাংলাদেশ জুন মাসে ভারতের আদানি পাওয়ারের বকেয়াসহ ৪৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের পাওনা পরিশোধ করেছে।

মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশ নিয়মিতভাবে পাওনা পরিশোধ করছে। পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তা হিসেবে দুই মাসের বিলের সমপরিমাণ একটি এলসি এবং সব পাওনার জন্য সার্বভৌম গ্যারান্টিও দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, অর্থসংক্রান্ত সমস্যাগুলো মিটে যাওয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্ধারিত সময়সূচি অনুযায়ী দুটি ইউনিট থেকেই বিদ্যুৎ সরবরাহ করতে আদানি পাওয়ারকে বলেছে বাংলাদেশ।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, গত তিন-চার মাস ধরে আদানিকে ৯০ থেকে ১০০ মিলিয়ন ডলার করে পরিশোধ করেছে বাংলাদেশ।

২০১৭ সালের ৫ নভেম্বর আদানির কাছ থেকে বিদ্যুৎ কিনতে চুক্তি করে বাংলাদেশের বিদ্যুৎ বিভাগ। চুক্তির মেয়াদ ২৫ বছরের। বাংলাদেশকে বিদ্যুৎ দিতে ভারতের ঝাড়খণ্ডের গড্ডায় ২০০ কোটি ডলার ব্যয়ে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করে আদানি। কেন্দ্রটির উৎপাদন ক্ষমতা ১৬০০ মেগাওয়াট।

আওয়ামী লীগ সরকারের পতনের পর বকেয়া আদায়ে গত বছরের ৩১ অক্টোবর বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করে দেয় কোম্পানিটি।

এদিকে আদানি পাওয়ারের সঙ্গে করা চুক্তি খতিয়ে দেখতে ১৯ নভেম্বর উচ্চ পর্যায়ের অনুসন্ধান কমিটি গঠন করতে নির্দেশ দেয় বাংলাদেশের হাই কোর্ট।

এনডিটিভি জানিয়েছে, চুক্তি পুনর্মূল্যায়ন করে নেতিবাচক কিছু পায়নি বাংলাদেশ।

এমন পরিস্থিতিতে ঋণদাতারা আশা করছেন, আদানি পাওয়ার লিমিটেডের ঋণমান ‘এএ’ থেকে ‘এএ+’ এ উঠতে পারে।

এই শাখার আরও খবর

ফের ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক ইলন মাস্ক

স্পেসএক্স ও টেসলার শেয়ারের দাম বাড়ায় আবারও ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক হয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। সোমবার সকালে শেয়ারবাজারে লেনদেন শুরুর পর তার মোট সম্পদের…

দুর্গাপূজা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর পর্যন্ত দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। এ সময়ে এসব প্রতিষ্ঠান…

১৪ মিনিটে ৪ গোল করে জিদানের ফ্রান্সের চমক

উয়েফা নেশনস লিগে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে বেলজিয়ামকে ৪-১ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের ফ্রান্স। ম্যাচের ৭৬ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা ফ্রান্স শেষ ১৪ মিনিটে চার গোল…

আইএমএফ-এর বিষয়ে সরকার আসলে কী করতে যাচ্ছে, আপত্তি কোন শর্তে

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচির শর্ত নিয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ সরকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা দিয়েছেন, আইএমএফের সঙ্গে আগের ঋণ কর্মসূচি বাতিল…

তিন নারীকে লাঞ্ছনার পর ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ যুবদল কর্মী ও সহযোগীরা

নাটোরের গুরুদাসপুরে তিন নারীকে প্রকাশ্যে লাঞ্ছিত করার পর একটি ঘরে আটকে রেখে ফাঁকা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল কর্মী ও তার…

গোপালগঞ্জে পথসভা করতে জামায়াতের কেন এত ভয়?

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের লংমার্চ গোপালগঞ্জের ওপর দিয়ে যাবে। তবে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এই এলাকায় কোনো পথসভা করবে না জোটটি। গোপালগঞ্জ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au