লিড নিউজ

অস্ট্রেলিয়ায় শিশু নির্যাতন কেলেঙ্কারি: চাইল্ডকেয়ারে কড়াকড়ির ঘোষণা সরকারের

  • 5:59 am - July 03, 2025
  • পঠিত হয়েছে:১০৬ বার

অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক চাইল্ডকেয়ার কর্মীর বিরুদ্ধে ভয়াবহ শিশু যৌন নির্যাতনের অভিযোগ ওঠার পর দেশটির সরকার চাইল্ডকেয়ার সেক্টরে নজিরবিহীন কড়াকড়ির ঘোষণা দিয়েছে। অভিযুক্ত কর্মী জোশুয়া ডেল ব্রাউন প্রায় আট বছর ধরে অন্তত ২০টির বেশি চাইল্ডকেয়ার সেন্টারে কাজ করার সময় ৭০টিরও বেশি অপরাধ করেছেন বলে অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত হতে পারে এমন অন্তত ১,২০০ শিশুর স্বাস্থ্য পরীক্ষা করানোর সুপারিশ করা হয়েছে।

২ জুন (বুধবার) এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে অস্ট্রেলিয়ার শিক্ষা মন্ত্রী জেসন ক্লেয়ার বলেছেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। ভিক্টোরিয়ার প্রিমিয়ার জাসিন্তা অ্যালান একে ভয়াবহ ও মর্মান্তিক উল্লেখ করে বলেছেন, এমন ঘটনা রোধে সরকার সর্বোচ্চ কঠোর পদক্ষেপ নেবে।

নতুন নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে চাইল্ডকেয়ার সেন্টারগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হতে পারে। শিশুদের সামনে কর্মীদের ব্যক্তিগত মোবাইল ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হবে এবং এই নিয়ম ভঙ্গ করলে চাকরি হারানোসহ বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে হবে। পাশাপাশি যেসব প্রতিষ্ঠান নিরাপত্তা মানদণ্ড মেনে চলবে না, তাদের সরকারি সহায়তাও বন্ধ করে দেওয়া হতে পারে।

দেশটির সরকার জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে দ্রুত নতুন আইন ও নীতিমালা প্রণয়ন করা হবে। শিশুদের সুরক্ষাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছেন দায়িত্বশীলরা।

এই শাখার আরও খবর

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

একটি ইমেইলেই উন্মোচিত অস্ট্রেলিয়ার ২ বিলিয়ন ডলারের প্রতারণা শিল্প

মেলবোর্ন, ২৩ জুলাই: অস্ট্রেলিয়ায় ই-মেইলভিত্তিক আর্থিক প্রতারণা উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে ব্যবসায়িক ই-মেইল জালিয়াতি বা ‘বিজনেস ই-মেইল কম্প্রোমাইজ (বিইসি)’ প্রতারণা দেশটির সবচেয়ে দ্রুত বিস্তার লাভ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au