সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী
দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…
সিডনিতে দুই নারীকে ধর্ষণ, গলায় চেপে ধরা ও অপহরণের অভিযোগে এক ৪৪ বছর বয়সী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩ জুলাই(বৃহস্পতিবার) নাইন নিউজ এই সংবাদ প্রকাশ করে।
অভিযোগে বলা হয়েছে, ডেটিং অ্যাপে পরিচয় হওয়া এক ৫২ বছর বয়সী নারীকে গত বছর গলায় চেপে ধরেন ওই ব্যক্তি। আরেকজন ৩৫ বছর বয়সী নারীকে ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে একাধিকবার যৌন নিপীড়ন ও অপহরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
মঙ্গলবার সকালে সিডনির রাসেল লিয়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। পরে বারউড থানায় নিয়ে যাওয়া হয়।
তার বিরুদ্ধে গৃহ হিংসা-সম্পর্কিত মোট ১৫টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে ৮টি ধর্ষণের অভিযোগ, ৩টি গলায় চেপে ধরার অভিযোগ এবং আরও কয়েকটি অপরাধের অভিযোগ।
অভিযুক্তকে জামিন দেওয়া হয়নি এবং তাকে প্যারামাটার আদালতে হাজির করা হবে। এ ঘটনায় পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au