বিশ্ব

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আতশবাজির গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিখোঁজ ৭

  • 6:53 pm - July 03, 2025
  • পঠিত হয়েছে:১৬৩ বার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে আতশবাজির গুদামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত সাতজন নিখোঁজ হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় স্যাক্রামেন্টো থেকে প্রায় ৬৪ কিলোমিটার পশ্চিমে ইয়োলো কাউন্টির এসপার্টো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্ফোরণের তীব্রতায় বজ্রপাতের মতো আগুনের গোলা আকাশে ছুটে যায় এবং বড় একটি ভবন টুকরো টুকরো হয়ে যায় বলে স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে রয়টার্স। বিস্ফোরণের পর এলাকায় ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে এবং একের পর এক ছোট ছোট বিস্ফোরণ হতে থাকে।

কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, আতশবাজির গুদামে আগুন লাগার পরই বড় বিস্ফোরণ ঘটে। ক্যালিফোর্নিয়া ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র জেসন ক্লে জানিয়েছেন, বিস্ফোরণ থেকে ছড়িয়ে পড়া আগুনে অন্তত ৭৮ একর এলাকার গাছপালা পুড়ে গেছে।

এসপার্টো ফায়ার প্রটেকশন ডিস্ট্রিক্টের প্রধান কার্টিস লরেন্স জানান, ঘটনার শুরুতে আহত দুইজনকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং এখনো সাতজন নিখোঁজ রয়েছেন। তবে তারা আতশবাজির গুদামের কর্মী নাকি আশপাশের স্থানীয় বাসিন্দা, তা নিশ্চিত করা হয়নি। লরেন্স আরও জানিয়েছেন, দমকল বা জরুরি সেবা দলের কেউ হতাহত হয়নি।

নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের কাছের একটি নির্দিষ্ট এলাকা থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে। বিস্ফোরণের পর থেকে ওই এলাকার প্রায় ১৫০টি বাড়ি ও কৃষিখামার বিদ্যুৎবিহীন অবস্থায় আছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো গুদামে অবশিষ্ট আতশবাজির কারণে হঠাৎ বিস্ফোরণ ঘটছে, তাই দমকল ও জরুরি উদ্ধারকর্মীরা নিরাপদ দূরত্ব থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ড্রোন ও বিমান থেকে টহল চালিয়ে নিখোঁজদের খোঁজ এবং এলাকার নিরাপত্তা যাচাই করা হচ্ছে।

ঘটনাস্থলের ধ্বংসপ্রাপ্ত স্থাপনাটি সরকারি অনুমোদনপ্রাপ্ত একটি আতশবাজির ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। সেখানে শুধু গুদাম ছিল নাকি উৎপাদন কার্যক্রমও চলত, তা এখনো স্পষ্ট নয়। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে ক্যালিফোর্নিয়ার ফায়ার মার্শালের দপ্তর।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস ৪ জুলাই উপলক্ষে সাধারণত বড় পরিসরে আতশবাজির প্রদর্শনী হয়ে থাকে, আর এই দুর্ঘটনাটি ঘটল তার ঠিক তিন দিন আগে।

তথ্যসুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

ফের ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক ইলন মাস্ক

স্পেসএক্স ও টেসলার শেয়ারের দাম বাড়ায় আবারও ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক হয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। সোমবার সকালে শেয়ারবাজারে লেনদেন শুরুর পর তার মোট সম্পদের…

সৌদিতে সামরিক সরঞ্জাম পাঠাতে প্রস্তুত মক্কা প্রতিরক্ষা জোট

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরুর পর সৌদি আরবের নিরাপত্তা জোরদারে যৌথভাবে সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েনে সম্মত হয়েছে পাকিস্তান,…

১৪ মিনিটে ৪ গোল করে জিদানের ফ্রান্সের চমক

উয়েফা নেশনস লিগে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে বেলজিয়ামকে ৪-১ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের ফ্রান্স। ম্যাচের ৭৬ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা ফ্রান্স শেষ ১৪ মিনিটে চার গোল…

রাশিয়ায় গবেষণাগার কর্মীর মৃত্যু, প্লেগের খবর নাকচ

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের ইরকুতস্কে প্লেগবিরোধী গবেষণাগারের এক কর্মী প্লেগে আক্রান্ত হয়ে মারা গেছেন, এমন খবর নাকচ করেছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত গবেষণাগার সহকারী…

কাশ্মীরে নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ ‘লোরা’, উন্নত প্রযুক্তি ব্যবহার করছে সন্ত্রাসীরা

ভারতের জম্মু ও কাশ্মীরের ঘন জঙ্গলে সিম কার্ড, মোবাইল টাওয়ার কিংবা ওয়াই-ফাই ছাড়াই যোগাযোগের জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে সন্ত্রাসীরা। ‘লোরা’ নামের এই প্রযুক্তিনির্ভর যোগাযোগব্যবস্থা…

ফ্রান্সে জেন-জি আন্দোলন, শিক্ষা সংকটে রাজপথে শিক্ষার্থীরা

বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে একের পর এক বিক্ষোভের পর এবার ফ্রান্সেও ছড়িয়ে পড়েছে তথাকথিত ‘জেন-জি আন্দোলন’। দেশটির উচ্চবিদ্যালয়গুলোর শিক্ষক ও সহায়ক কর্মীর সংকট, জরাজীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au