লিড নিউজ

ভিক্টোরিয়ার ডেইজি হিলে পুলিশের সঙ্গে ঘণ্টাব্যাপী সংঘর্ষে বন্দুকধারী নিহত

  • 6:09 am - July 04, 2025
  • পঠিত হয়েছে:১২২ বার

মেলবোর্ন,৪ জুলাই- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের সেন্ট্রাল গোল্ডফিল্ডস এলাকার ডেইজি হিলে কয়েক ঘণ্টা ধরে চলা উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পর পুলিশের গুলিতে এক বন্দুকধারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল ৩টার কিছু আগে মেনজিস ড্রাইভে এক ব্যক্তি গুলি ছুড়েছেন—এমন একটি রিপোর্ট পেয়ে পুলিশ সেখানে যায়। পুলিশ জানায়, তারা সশস্ত্র ওই ব্যক্তির সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু তিনি পুলিশের আহ্বান অগ্রাহ্য করে কয়েক ঘণ্টা ধরে চলা অবরোধ শুরু করেন।

পরিস্থিতি মোকাবিলায় বিশেষ ইউনিট—ক্রিটিকাল ইনসিডেন্ট রেসপন্স টিম, স্পেশাল অপারেশনস গ্রুপ এবং পুলিশের ডগ স্কোয়াডসহ (K9 Unit) আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন করা হয়।

পুলিশ জানিয়েছে, রাত প্রায় ১০টার দিকে ওই ব্যক্তি পুলিশের দিকে গুলি চালান। জবাবে পুলিশ পাল্টা গুলি ছুড়ে। প্রায় সাত থেকে আট ঘণ্টা ধরে চলা এই অবরোধের অবসান ঘটে। পুলিশের গুলিতে ওই ব্যক্তি নিহত হন। পুলিশের দাবি, অভিযুক্তের গুলিতে বা পুলিশের অভিযানে অন্য কেউ আহত হননি।

নিহত ব্যক্তির পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। ঘটনার কারণ বা উদ্দেশ্য স্পষ্ট নয়।

পুলিশের পক্ষ থেকে যে কোনো প্রত্যক্ষদর্শী বা সংশ্লিষ্ট তথ্য রয়েছে এমন ব্যক্তিদেরকে ‘Crime Stoppers’-এর মাধ্যমে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে, যাতে ঘটনার প্রকৃত তথ্য উদঘাটন সম্ভব হয়।

এ ঘটনায় স্থানীয়ভাবে উদ্বেগের সৃষ্টি হলেও পুলিশ বলছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং জনগণের জন্য আর কোনোhttps://vemw.com.au/ ঝুঁকি নেই। তদন্তের মাধ্যমে পুরো ঘটনার পেছনের কারণ এবং প্রেক্ষাপট জানার চেষ্টা চলছে। পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনায় প্রচলিত নিয়ম অনুযায়ী হোমিসাইড স্কোয়াড এবং প্রফেশনাল স্ট্যান্ডার্ডস কমান্ড যৌথভাবে তদন্ত করবে।

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে বাখের আলী কীভাবে ‘কবির’ হলেন: মার্ক অ্যান্ড এইউএর তদন্তে নানা অভিযোগ

মেলবোর্ন, ২৩ জুলাই:  ঢাকা: বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au