বিশ্ব

ইসরায়েলি গুপ্তচর সন্দেহে লাখ লাখ আফগানকে ফেরত পাঠাচ্ছে ইরান

  • 2:36 pm - July 04, 2025
  • পঠিত হয়েছে:১৯৫ বার
ইরানের ইসলাম কালা সীমান্ত ক্রসিংয়ে আফগান শরণার্থীরা। ছবি: রয়টার্স

মেলবোর্ন, ০৪ জুলাই— ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর ইরানে ‘অবৈধ’ আফগান শরণার্থীদের ধরপাকড় ও জোরপূর্বক দেশছাড়া করার হার বেড়েছে। জাতিসংঘ বলছে, সম্প্রতি আফগানিস্তানে ফেরত যাওয়া ৭০ শতাংশ শরণার্থীকে জোর করে পাঠানো হয়েছে, যাদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে।

ইরানে বসবাসরত আফগানরা বলছেন, মিডিয়াতে প্রচারণার কারণে তাদের রাস্তায় এবং বাজারে অপমান করা হচ্ছে এবং ইসরায়েলি গুপ্তচর হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) জানায়, শুধুমাত্র জুন মাসেই দুই লাখ ৫৬ হাজারের বেশি আফগানি ইরান ছেড়েছে। এছাড়া এবছর ইরান ও পাকিস্তান থেকে দশ লক্ষেরও বেশি আফগানকে জোরপূর্বক নিজ দেশে ফেরানো হয়েছে অথবা নির্বাসিত করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

অনেকেই অভিযোগ করেন, সীমান্তে ইরানি গার্ডদের হেনস্থার শিকার হচ্ছেন তাদেরা। কেউ কেউ বলেন, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের আটক করে ফেরত পাঠানো হয়েছে।

কিছু চেকপোস্টে তাদের মোবাইলও জব্দ করা হয়েছে বলে অভিযোগ এসেছে। ইউনিসেফ জানিয়েছে দেশ ছাড়ার সময় ৫ হাজারের বেশি আফগান শিশুকে তাদের পরিবার থেকে আলাদা করা হয়েছে।

তেহরান থেকে একজন বলেন, ‘সেখানে অবস্থা খুবই খারাপ। এমনকি ক্ষুদ্র কারখানাগুলোতেও পুলিশ অভিযান চালিয়ে আফগানদের তুলে নিচ্ছে।’

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী সিকান্দার মোমেনি বলেন, আফগানরা পরিশ্রমী, তবে তাদের দেশ অতিরিক্ত চাপ নিতে পারছে না। তিনি আরও বলেন, ‘গত দুই-তিন বছরে যারা ইরানে এসেছে, তাদের অনেকেই বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে।’

সরকারি হিসেব অনুযায়ী, ইরানে প্রায় ৬০ লাখ আফগান বাস করে। তবে বৈধ কাগজপত্রহীনদের সঠিক সংখ্যা জানা যায় না। জাতিসংঘের হিসেবে, প্রায় ২০ লাখ আফগান ইরানে বিনা কাগজে বসবাস করছে।

এই শাখার আরও খবর

ফের ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক ইলন মাস্ক

স্পেসএক্স ও টেসলার শেয়ারের দাম বাড়ায় আবারও ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক হয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। সোমবার সকালে শেয়ারবাজারে লেনদেন শুরুর পর তার মোট সম্পদের…

সৌদিতে সামরিক সরঞ্জাম পাঠাতে প্রস্তুত মক্কা প্রতিরক্ষা জোট

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরুর পর সৌদি আরবের নিরাপত্তা জোরদারে যৌথভাবে সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েনে সম্মত হয়েছে পাকিস্তান,…

১৪ মিনিটে ৪ গোল করে জিদানের ফ্রান্সের চমক

উয়েফা নেশনস লিগে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে বেলজিয়ামকে ৪-১ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের ফ্রান্স। ম্যাচের ৭৬ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা ফ্রান্স শেষ ১৪ মিনিটে চার গোল…

রাশিয়ায় গবেষণাগার কর্মীর মৃত্যু, প্লেগের খবর নাকচ

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের ইরকুতস্কে প্লেগবিরোধী গবেষণাগারের এক কর্মী প্লেগে আক্রান্ত হয়ে মারা গেছেন, এমন খবর নাকচ করেছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত গবেষণাগার সহকারী…

কাশ্মীরে নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ ‘লোরা’, উন্নত প্রযুক্তি ব্যবহার করছে সন্ত্রাসীরা

ভারতের জম্মু ও কাশ্মীরের ঘন জঙ্গলে সিম কার্ড, মোবাইল টাওয়ার কিংবা ওয়াই-ফাই ছাড়াই যোগাযোগের জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে সন্ত্রাসীরা। ‘লোরা’ নামের এই প্রযুক্তিনির্ভর যোগাযোগব্যবস্থা…

ফ্রান্সে জেন-জি আন্দোলন, শিক্ষা সংকটে রাজপথে শিক্ষার্থীরা

বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে একের পর এক বিক্ষোভের পর এবার ফ্রান্সেও ছড়িয়ে পড়েছে তথাকথিত ‘জেন-জি আন্দোলন’। দেশটির উচ্চবিদ্যালয়গুলোর শিক্ষক ও সহায়ক কর্মীর সংকট, জরাজীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au