সর্বশেষ

২ বিলিয়ন ডলার কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি

  • 2:17 am - July 06, 2025
  • পঠিত হয়েছে:১২৩ বার
নেহাল মোদি। ছবি: সংগৃহীত

ব্যাংক জালিয়াতির মামলায় পলাতক ভারতীয় ব্যবসায়ী নীরব মোদির ছোট ভাই নেহাল দীপক মোদিকে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার করা হয়েছে। প্রায় ১৪ হাজার কোটি রুপি (প্রায় ২ বিলিয়ন ডলার) অর্থ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে শুক্রবার (৪ জুলাই) ইন্টারপোলের রেড কর্নার নোটিশের ভিত্তিতে তাকে আটক করে মার্কিন কর্তৃপক্ষ। এই ঘটনা ভারতে বহুল আলোচিত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (পিএনবি) জালিয়াতি কেলেঙ্কারিতে নতুন গতি এনেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। খবর এনডিটিভির।

ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অনুরোধেই ইন্টারপোল এই রেড কর্নার নোটিশ জারি করে। এর আগে নেহাল মোদি এই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করেছিলেন, কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দেয়। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

২০১৮ সালে ফাঁস হওয়া পিএনবি কেলেঙ্কারির অন্যতম মূল হোতা ছিলেন নেহালের বড় ভাই নীরব মোদি। অভিযোগ আছে, নীরব মোদির অর্থ পাচার, প্রমাণ নষ্ট ও তদন্তে বাধা দেওয়ার কাজে সরাসরি জড়িত ছিলেন নেহাল মোদি। তদন্তে আরও বেরিয়ে এসেছে, নেহাল শেল কোম্পানি ও বিদেশি ব্যাংকিং লেনদেন ব্যবহার করে এই বিপুল অর্থ লুকাতে বা অন্যত্র সরিয়ে নিতে সহায়তা করেন।

ভারতের ইতিহাসে অন্যতম বড় এই ব্যাংক জালিয়াতিতে পিএনবি প্রায় ১৩ হাজার ৫০০ কোটি রুপি ক্ষতির মুখে পড়ে। এর মধ্যে শুধু নীরব মোদির বিরুদ্ধেই প্রায় ৬ হাজার ৫০০ কোটি রুপি এবং তার চাচা মেহুল চোকসির বিরুদ্ধে প্রায় ৭ হাজার ৮০ কোটি রুপি জালিয়াতির অভিযোগ রয়েছে।

২০১৯ সালের মার্চ মাসে নীরব মোদিকে যুক্তরাজ্যে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি লন্ডনের এক কারাগারে আছেন এবং ভারতের হাতে প্রত্যর্পণ এড়াতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে, মেহুল চোকসি অ্যান্টিগায় আটক রয়েছেন।
২০১৮ সালের জানুয়ারিতে পিএনবির মুম্বাইয়ের ব্র্যাডি হাউস শাখার কয়েকজন কর্মকর্তার সহযোগিতায় বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে নীরব মোদি ও মেহুল চোকসির বিরুদ্ধে। পিএনবি কর্তৃপক্ষ তখন আনুষ্ঠানিকভাবে জালিয়াতির অভিযোগ জানায়। তবে তার আগেই তারা দেশ ছেড়ে পালিয়ে যান।

নেহাল মোদির মামলার পরবর্তী শুনানি ১৭ জুলাই অনুষ্ঠিত হবে। জামিন চেয়ে আবেদন করার সুযোগ থাকলেও, মার্কিন প্রসিকিউশন ইতোমধ্যেই আদালতকে জানিয়েছে তারা নেহাল মোদির জামিনের বিরোধিতা করবে।

বিশ্লেষকরা বলছেন, এই গ্রেপ্তারের মাধ্যমে পিএনবি কেলেঙ্কারির তদন্তে নতুন মাত্রা যোগ হয়েছে। পাশাপাশি নেহাল মোদির প্রত্যর্পণ এবং বিচার প্রক্রিয়া নিয়ে ভারতকে নতুন করে আইনি ও কূটনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।

দেশটির ব্যাংকিং খাতের ইতিহাসে সবচেয়ে বড় জালিয়াতির এই ঘটনা এখনো ভারতের অর্থনীতি এবং ব্যাংকিং খাতে আস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে বড় অন্তরায় হয়ে আছে।

সুত্রঃ এনডিটিভি

এই শাখার আরও খবর

‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সামরিক হুমকির জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন,…

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের জোর গুঞ্জন, উত্তরসূরি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা

মেলবোর্ন, ২৩ জুলাই: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাকে…

সিজেপির বিক্ষোভে অচল দিল্লি, নিরাপত্তাজনিত কারণে একসঙ্গে বন্ধ ১৬টি মেট্রো স্টেশন

মেলবোর্ন, ২৩ জুলাই: ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভ আরও তীব্র হওয়ায় নিরাপত্তার স্বার্থে রাজধানীর ১৬টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে…

প্যারিসে উদ্ধার হলো সহযোগী ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন ধনকুবের ও দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের অন্যতম সহযোগী হিসেবে অভিযুক্ত ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ উদ্ধার করেছে ফরাসি কর্তৃপক্ষ।…

পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা

মেলবোর্ন, ২৩ জুলাই:  দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে পুলিশের বলপ্রয়োগের ঘটনায় আহত হয়েও আন্দোলন থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন ২৫ বছর…

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au