সর্বশেষ

সিডনিতে চলন্ত বাসের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

  • 6:00 pm - July 06, 2025
  • পঠিত হয়েছে:১৪৫ বার
ব্র্যাডলিস হেড রোডে এই দুর্ঘটনা ঘটে। ছবিঃ নাইন নিউজ

সিডনির বিখ্যাত টারোঙ্গা চিড়িয়াখানার কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
রবিবার সকাল ১০টা ৩০ মিনিটের দিকে ব্র্যাডলিস হেড রোডে এই দুর্ঘটনা ঘটে। চলন্ত একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে ৫০ বছরের ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে চারজন যাত্রী ছিলেন; তবে তারা কেউ আহত হননি। বাসের চালকও অক্ষত আছেন, কিন্তু নিয়ম অনুযায়ী তাকে হাসপাতালে নিয়ে ড্রাগ ও অ্যালকোহল টেস্ট করানো হয়েছে।

দুর্ঘটনার পরপরই পুলিশ এলাকা ঘিরে ফেলে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। এ ঘটনায় একটি রিপোর্টও প্রস্তুত করা হচ্ছে, যা পরবর্তীতে করোনাার কাছে পাঠানো হবে।

টারোঙ্গা চিড়িয়াখানা দুর্ঘটনার সময়ও খোলা ছিল, তবে যান চলাচল ব্যাহত হওয়ায় আশেপাশের রাস্তায় জট তৈরি হয়। দর্শনার্থীদের জন্য চিড়িয়াখানার প্রধান প্রবেশপথ আংশিক বন্ধ রাখা হয়, আর বিকল্প রাস্তায় গাড়ি চলাচল চালু করা হয়।
এই দুর্ঘটনা স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে। নিহত ব্যক্তির পরিচয় ও বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। নতুন তথ্য এলে তা জানানো হবে।

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকালে বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেলবোর্ন, ২৩ জুলাই: মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে। জন্তর মন্তরে চলমান এই আন্দোলনে…

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর

মেলবোর্ন, ২৩ জুলাই: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে। বৃহস্পতিবার…

‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সামরিক হুমকির জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন,…

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের জোর গুঞ্জন, উত্তরসূরি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা

মেলবোর্ন, ২৩ জুলাই: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাকে…

সিজেপির বিক্ষোভে অচল দিল্লি, নিরাপত্তাজনিত কারণে একসঙ্গে বন্ধ ১৬টি মেট্রো স্টেশন

মেলবোর্ন, ২৩ জুলাই: ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভ আরও তীব্র হওয়ায় নিরাপত্তার স্বার্থে রাজধানীর ১৬টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে…

প্যারিসে উদ্ধার হলো সহযোগী ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন ধনকুবের ও দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের অন্যতম সহযোগী হিসেবে অভিযুক্ত ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ উদ্ধার করেছে ফরাসি কর্তৃপক্ষ।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au