সর্বশেষ

ভারতে রয়টার্সের এক্স অ্যাকাউন্ট বন্ধ, দায় অস্বীকার সরকারের

  • 9:35 pm - July 06, 2025
  • পঠিত হয়েছে:১৯৫ বার
ভারতে রয়টার্সের এক্স অ্যাকাউন্ট বন্ধ। ছবিঃ দ্য হিন্দু

মেলবোর্ন, ৬ জুলাই-

ভারতে হঠাৎ করে প্রবেশাধিকার হারিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের মূল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট। এক্স প্ল্যাটফর্মে প্রদর্শিত নোটিশে বলা হয়েছে, ‘আইনি দাবির প্রেক্ষিতে’ এই অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে। তবে এ নিয়ে স্পষ্টভাবে কোনও নির্দেশনা জারির কথা অস্বীকার করেছে ভারতের কেন্দ্রীয় সরকার।

ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের একজন মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, “রয়টার্সকে ব্লক করার জন্য ভারতের পক্ষ থেকে কোনো নির্দেশনা নেই এবং আমরা এক্স প্ল্যাটফর্মের সঙ্গে একযোগে সমস্যাটির সমাধানের চেষ্টা করছি।”

তবে সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, গত মে মাসে ‘অপারেশন সিন্দুর’ পরিচালনার সময় রয়টার্সসহ শতাধিক অ্যাকাউন্ট ব্লক করার জন্য আদেশ জারি করা হয়েছিল। যদিও তখন রয়টার্সের প্রধান অ্যাকাউন্ট ব্লক করা হয়নি। ধারণা করা হচ্ছে, এখন এলন মাস্কের মালিকানাধীন এক্স সেই পুরনো নির্দেশনা ভুলবশত কার্যকর করেছে।

সরকারি সূত্র আরও জানিয়েছে, “৭ মে জারি করা সেই আদেশ তৎকালীন সময়ে কার্যকর হয়নি। এখন এক্স ভুলবশত সেই আদেশ কার্যকর করেছে। বিষয়টি ইতিমধ্যে এক্সকে জানানো হয়েছে এবং নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহারের জন্য তাদের সঙ্গে আলোচনা চলছে।”

রয়টার্সের পক্ষ থেকে এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও এখনো কোনও উত্তর পাওয়া যায়নি। তবে রয়টার্স টেক নিউজ, রয়টার্স ফ্যাক্ট চেক, রয়টার্স এশিয়া ও রয়টার্স চায়না-এর মতো অন্যান্য আঞ্চলিক এক্স অ্যাকাউন্ট ভারতে এখনও খোলা রয়েছে। কেবল রয়টার্সের প্রধান এক্স অ্যাকাউন্ট ও রয়টার্স ওয়ার্ল্ড অ্যাকাউন্টই ভারতে স্থগিত রয়েছে।

বর্তমানে ভারতের এক্স ব্যবহারকারীরা রয়টার্সের মূল অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা করলে দেখতে পাচ্ছেন, ‘অ্যাকাউন্ট স্থগিত। @Reuters কে ভারতে একটি আইনি দাবির প্রেক্ষিতে স্থগিত করা হয়েছে।’

এক্সের সহায়তা কেন্দ্রের নীতিমতে, কোনও দেশভিত্তিক কনটেন্ট ব্লক বা অ্যাকাউন্ট স্থগিতের অর্থ হচ্ছে বৈধ আইনি দাবির ভিত্তিতে—যেমন আদালতের আদেশ বা স্থানীয় আইন অনুযায়ী—তাদের বাধ্যতামূলকভাবে এমন ব্যবস্থা নিতে হয়েছে।

এখন দেখার বিষয়, এই জটিলতার সমাধান কবে হয় এবং ভারতে রয়টার্সের প্রধান এক্স অ্যাকাউন্ট আবার সচল হয় কি না।

সুত্রঃ দ্য হিন্দু

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au