সর্বশেষ

সংস্কার প্রশ্নে ভিন্নমত এলে প্রস্তাব সংশোধন করছে ঐকমত্য কমিশন: আলী রীয়াজ

  • 6:29 pm - July 07, 2025
  • পঠিত হয়েছে:২৫৫ বার
সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের দশম আলোচনা করছে ঐকমত্য কমিশন; ছবি: প্রথম আলো

ঢাকা, ৭ জুলাই-

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলো কোনো প্রস্তাবে ভিন্নমত জানালে কমিশন সেই প্রস্তাব সংশোধন করে আবার উপস্থাপন করার চেষ্টা করছে। তার মতে, আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐকমত্যের প্রবণতা স্পষ্টভাবে দেখা যাচ্ছে।

সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের দশম বৈঠকের শুরুতে এ কথা বলেন তিনি। আজকের আলোচনায় মূলত উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ, জরুরি অবস্থা ঘোষণা এবং নারী প্রতিনিধিত্বের বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে।

অধ্যাপক আলী রীয়াজ জানান, প্রথম পর্যায়ের আলোচনায় যেসব বিষয়ে ইতোমধ্যেই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে, সেগুলো দ্বিতীয় পর্যায়ে আর তোলা হয়নি। বরং যেসব প্রস্তাবে দলগুলো ভিন্নমত জানিয়েছিল, সেগুলো নতুন করে সংশোধন করে উপস্থাপন করছে কমিশন।

তিনি উদাহরণ দিয়ে বলেন, কমিশন যখন জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের প্রস্তাব দেয়, তখন বেশিরভাগ দল তাতে আপত্তি জানায়। পরে কমিশন সেই প্রস্তাব সংশোধন করে আবার আলোচনা টেবিলে আনে। তেমনি, প্রথম পর্যায়ে রাষ্ট্রের মূলনীতির মধ্যে বহুত্ববাদের প্রস্তাব রাখলেও অধিকাংশ দলের আপত্তির কারণে পরে তা বাতিল করা হয়েছে।

আলী রীয়াজ বলেন, “ঐকমত্যের স্বার্থে কমিশন নমনীয় অবস্থান নিচ্ছে। আমরা রাজনৈতিক দলগুলোর মতামতকে সম্মান দিচ্ছি এবং প্রস্তাবগুলোতে প্রয়োজনীয় পরিবর্তন করছি। আমাদের হাতে সময় সীমিত, তাই রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাচ্ছি—যত বেশি সম্ভব আলোচনায় অংশ নিয়ে এখনো যেসব বিষয়ে ঐকমত্য হয়নি, সেগুলো মীমাংসায় আসতে সহযোগিতা করুন।”

আজকের বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলনসহ ৩০টি রাজনৈতিক দল অংশ নিয়েছে।

আলোচনাটি সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার। উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান এবং মো. আইয়ুব মিয়া।

কমিশন বলছে, দেশের রাজনৈতিক সংস্কার ও শাসন কাঠামোর উন্নয়নের লক্ষ্যে দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে এমন আলোচনা চলবে এবং চূড়ান্তভাবে একটি সর্বজনগ্রাহ্য প্রস্তাব তৈরি করার চেষ্টা করা হবে।

বাংলাদেশের জাতীয় ঐকমত্য কমিশন একটি সংলাপভিত্তিক প্ল্যাটফর্ম, যেখানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার নিয়ে প্রস্তাব তৈরি করা হচ্ছে। দীর্ঘদিনের অবিশ্বাস আর দ্বন্দ্ব কাটিয়ে টেকসই গণতান্ত্রিক কাঠামো গড়ে তুলতে এবং সুশাসন নিশ্চিত করতেই এই কমিশনের যাত্রা। মূল লক্ষ্য হলো আলোচনার মাধ্যমে দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি করা, যাতে সবাই মেনে নেওয়ার মতো সংস্কার বাস্তবায়ন সম্ভব হয়।

সুত্র- প্রথম আলো

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ায় অভিবাসন কমানোর বড় পরিকল্পনা বিরোধীদের

অস্ট্রেলিয়ায় ক্ষমতায় গেলে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় পরিসরে অভিবাসন কমানোর প্রতিশ্রুতি দিয়েছে প্রধান বিরোধী জোট লিবারেল-ন্যাশনাল জোট। জোটটির নেতা অ্যাঙ্গাস টেলর জানিয়েছেন, সরকার গঠন করতে…

হ্যাকিং কাণ্ডে অস্ট্রেলিয়ার কাছে ক্ষমা চাইল ওপেনএআই

অস্ট্রেলিয়ার একটি সরকারি স্বাস্থ্য পরিসংখ্যান ওয়েবসাইটে অননুমোদিত প্রবেশের ঘটনায় নিজেদের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই। একই সঙ্গে অস্ট্রেলিয়ার মানুষের আস্থা…

ফের ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক ইলন মাস্ক

স্পেসএক্স ও টেসলার শেয়ারের দাম বাড়ায় আবারও ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক হয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। সোমবার সকালে শেয়ারবাজারে লেনদেন শুরুর পর তার মোট সম্পদের…

দুর্গাপূজা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর পর্যন্ত দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। এ সময়ে এসব প্রতিষ্ঠান…

‘জানি মুহূর্তগুলো মিস করব’

সময় ফুরিয়ে আসছে লিওনেল মেসির। আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলতে নামার আগে আবেগঘন হয়ে উঠেছেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা এই তারকা। বিদায়ী ম্যাচের আগে…

সৌদিতে সামরিক সরঞ্জাম পাঠাতে প্রস্তুত মক্কা প্রতিরক্ষা জোট

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরুর পর সৌদি আরবের নিরাপত্তা জোরদারে যৌথভাবে সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েনে সম্মত হয়েছে পাকিস্তান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au