বিশ্ব

লন্ডন সাউথেন্ড বিমানবন্দরে বিমান বিধ্বস্ত

  • 5:07 am - July 14, 2025
  • পঠিত হয়েছে:১৩২ বার
সতর্কতা হিসেবে রোচফোর্ড হান্ড্রেড গলফ ক্লাব ও ওয়েস্টক্লিফ রাগবি ক্লাব খালি করে দিয়েছে পুলিশ। ছ্যবিঃ বিবিসি

মেলবোর্ন, ১৪ জুলাই-

লন্ডনের সাউথেন্ড বিমানবন্দরে একটি ছোট বিমান দুর্ঘটনায় পড়ে আগুনে পুড়ে গেছে। স্থানীয় সময় রোববার (১৩ জুলাই) বিকেল চারটার কিছু আগে সাউথেন্ড-অন-সি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এসেক্স পুলিশ। খবর বিবিসির।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ছুটে আসে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবা সংস্থাগুলো। আগুন নিয়ন্ত্রণে আনতে সাউথেন্ড থেকে দুটি, রেলি ওয়েইর থেকে একটি ও বাসিলডন থেকে দুটি ইউনিটসহ মোট সাতটি ইউনিট কাজ করে। এছাড়া বিলেরিকি ও চেলমসফোর্ড থেকে আনা হয় বিশেষ অফ-রোড যান।

পূর্ব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, তারা ঘটনাস্থলে চারটি অ্যাম্বুলেন্স ইউনিট, একটি র‌্যাপিড রেসপন্স গাড়ি, বিপজ্জনক এলাকা সাড়া ইউনিট ও একজন ঊর্ধ্বতন প্যারামেডিক পাঠায়।

সতর্কতামূলক ব্যবস্থায় পুলিশ রোচফোর্ড হান্ড্রেড গলফ ক্লাব এবং ওয়েস্টক্লিফ রাগবি ক্লাব খালি করে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় রাগবি ক্লাবে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছিল।

দক্ষিণ সাউথেন্ড ও লি-র লেবার এমপি ডেভিড বার্টন-স্যাম্পসন এক্স (সাবেক টুইটার)-এ জরুরি সেবাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সংশ্লিষ্ট সবার প্রতি সমবেদনা প্রকাশ করেন। দক্ষিণ সিটি কাউন্সিলের ব্যবসা, সংস্কৃতি ও পর্যটনবিষয়ক মন্ত্রী ম্যাট ডেন্টও এক্স-এ লেখেন, ‘‘সাউথেন্ড বিমানবন্দরে একটি ছোট বিমান দুর্ঘটনার শিকার হয়েছে—এটা নিশ্চিত। এখনো বিস্তারিত জানা যায়নি।’’

পুলিশ ও অন্যান্য সংস্থা এখনও ঘটনাস্থলে কাজ করছে এবং পুরো ঘটনার বিস্তারিত স্পষ্ট হতে আরও সময় লাগবে বলে জানিয়েছে এসেক্স পুলিশ।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

ব্যাপক ধরপাকড়ের মুখে দেশজুড়ে বিক্ষোভের ডাক ফ্রান্সের স্কুলশিক্ষার্থীদের

শিক্ষাখাতে বিনিয়োগ বাড়ানো, শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থীর চাপ কমানো, জরাজীর্ণ স্কুল ভবন সংস্কার এবং শিক্ষক সংকট দূর করার দাবিতে ফ্রান্সে স্কুলশিক্ষার্থীদের চলমান বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে।…

অস্ট্রেলিয়ায় অভিবাসন কমানোর বড় পরিকল্পনা বিরোধীদের

অস্ট্রেলিয়ায় ক্ষমতায় গেলে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় পরিসরে অভিবাসন কমানোর প্রতিশ্রুতি দিয়েছে প্রধান বিরোধী জোট লিবারেল-ন্যাশনাল জোট। জোটটির নেতা অ্যাঙ্গাস টেলর জানিয়েছেন, সরকার গঠন করতে…

হ্যাকিং কাণ্ডে অস্ট্রেলিয়ার কাছে ক্ষমা চাইল ওপেনএআই

অস্ট্রেলিয়ার একটি সরকারি স্বাস্থ্য পরিসংখ্যান ওয়েবসাইটে অননুমোদিত প্রবেশের ঘটনায় নিজেদের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই। একই সঙ্গে অস্ট্রেলিয়ার মানুষের আস্থা…

ফের ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক ইলন মাস্ক

স্পেসএক্স ও টেসলার শেয়ারের দাম বাড়ায় আবারও ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক হয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। সোমবার সকালে শেয়ারবাজারে লেনদেন শুরুর পর তার মোট সম্পদের…

দুর্গাপূজা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর পর্যন্ত দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। এ সময়ে এসব প্রতিষ্ঠান…

‘জানি মুহূর্তগুলো মিস করব’

সময় ফুরিয়ে আসছে লিওনেল মেসির। আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলতে নামার আগে আবেগঘন হয়ে উঠেছেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা এই তারকা। বিদায়ী ম্যাচের আগে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au