শিক্ষা

আমাদের শিক্ষা আনন্দদায়ক নয়, কারণ ভালো শিক্ষক নেই: সলিমুল্লাহ খান

  • 7:43 am - July 19, 2025
  • পঠিত হয়েছে:৬৮ বার
বিশিষ্ট চিন্তাবিদ ও লেখক অধ্যাপক ড. সলিমুল্লাহ খান; ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ জুলাই-

দেশের বর্তমান শিক্ষাব্যবস্থার তীব্র সমালোচনা করে বিশিষ্ট চিন্তাবিদ ও লেখক অধ্যাপক ড. সলিমুল্লাহ খান বলেছেন, “আমাদের শিক্ষা আনন্দদায়ক নয়। কারণ আমাদের ভালো শিক্ষক নেই।” তিনি বলেন, শিক্ষক ও শিক্ষার্থীর মাঝে আগে একটি ‘হাইফেন’ থাকলেও এখন সেটি পরিণত হয়েছে একটি দীর্ঘ ‘ড্যাশ’-এ, যার দৈর্ঘ্য যেন পৃথিবীর পরিধির সমান। শিক্ষক একদিকে, শিক্ষার্থী আরেকদিকে, মাঝখানে কেবল প্রতিষ্ঠান দাঁড়িয়ে আছে।

শুক্রবার (১৮ জুলাই) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত ‘নতুন বাংলাদেশ বিনির্মাণ: কোন পথে?’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের পাঠক ফোরামের তিন যুগপূর্তি উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।

প্রধান আলোচকের বক্তব্যে ড. সলিমুল্লাহ খান আরও বলেন, “শিক্ষাকে যদি টিকিয়ে রাখতে হয়, তাহলে সেটিকে আনন্দদায়ক করতেই হবে। আর নতুন বাংলাদেশ গড়ার প্রথম পদক্ষেপ হওয়া উচিত পাঠক তৈরি করা। পাঠক তৈরি মানে শ্রোতা ও দর্শকও তৈরি করা। এমন শিক্ষা তৈরি করতে হবে যেখানে মানুষ তার সব ইন্দ্রিয় ব্যবহার করতে পারে। আমরা এখনো তা পারিনি।”

তিনি বলেন, “আমরা দুবার স্বাধীন হয়েছি—১৯৪৭ সালে একবার, ১৯৭১ সালে আরেকবার। প্রায় আশি বছরের স্বাধীনতা কাটিয়ে এখনও আমরা দেশের শতভাগ মানুষকে শিক্ষিত করতে পারিনি। বাংলাদেশে কতজন সংবাদপত্র পড়ে? অনেকে বলে যারা স্বাক্ষর করতে পারে তারাই পাঠক, তাহলে তো ১৪ শতাংশ! অথচ ইউনেস্কোর হিসাবে, দেশে মাত্র ৫-৬ শতাংশ মানুষই পত্রিকা পড়ে।”

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, “শিক্ষা সংকটকালে পথ দেখায়। তবে মানুষের অধিকার, ইনসাফ এবং সমাজ সম্পর্কে জ্ঞান না থাকলে শুধু উচ্চশিক্ষায় লাভ হয় না। এই বিষয়গুলো শিক্ষার সঙ্গে সংযুক্ত করা দরকার।”

সেমিনারে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এম. রফিকুল ইসলাম, রাবির রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ এবং পাঠক ফোরামের প্রতিষ্ঠাতা আরিফ হাসনাত প্রমুখ।

এই আলোচনা থেকে স্পষ্ট, শিক্ষাকে প্রাণবন্ত না করতে পারলে নতুন প্রজন্মকে গড়ে তোলা সম্ভব নয়—এমনটাই মত দেশবরেণ্য শিক্ষাবিদদের।

এই শাখার আরও খবর

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বাউবির দরজা সবসময় খোলা: উপাচার্য

মেলবোর্ন,০৬জুন-তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেছেন, শিক্ষা…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

বউকে বাঁচাতে গিয়ে শাশুড়ির মৃত্যু, কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

মেলবোর্ন,০৬জুন-কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এক গৃহবধূ ও তার শাশুড়ির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের এক…

ইসরায়েলি রোগীদের বিরুদ্ধে হুমকির অভিযোগে দুই নার্সের বিচার ঘিরে নতুন বিতর্ক

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ার সিডনির ব্যাংকসটাউন হাসপাতালের দুই নার্স সারা আবু লেবদেহ ও আহমদ রাশাদ নাদিরের বিরুদ্ধে ইসরায়েলি রোগীদের হুমকি দেওয়ার অভিযোগে বহুল আলোচিত মামলার…

আইএসআইএস-সম্পর্কিত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে চাঞ্চল্যকর সাক্ষ্য

মেলবোর্ন, ৫ জুন- আইএসআইএস-সম্পর্কিত দাসত্ব ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে তার চাচা আব্রাহাম আব্বাস সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএসকে ‘অশুভ’ বলে তীব্র…

বিমানবন্দরে বিমান ছিনতাইচেষ্টার অভিযুক্ত কিশোর অস্ট্রেলিয়া ছাড়তে চেয়েছিল: আদালত

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের অ্যাভালন বিমানবন্দরে জেটস্টার এয়ারলাইন্সের একটি ফ্লাইট ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে অভিযুক্ত এক কিশোর দেশ ছাড়ার উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছিল বলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au