বিশ্ব

রাশিয়ার সঙ্গে নতুন শান্তি আলোচনা চান জেলেনস্কি

  • 3:09 pm - July 20, 2025
  • পঠিত হয়েছে:১৪৪ বার
ইউক্রেন যুদ্ধ থামাতে আবারও আলোচনার টেবিলে বসার প্রস্তাব দিয়েছে কিয়েভ। ছবিঃসংগৃহীত

মেলবোর্ন, ২০ জুলাই-

ইউক্রেন যুদ্ধ থামাতে আবারও আলোচনার টেবিলে বসার প্রস্তাব দিয়েছে কিয়েভ। গত মাসে থেমে যাওয়া আলোচনার পর নতুন করে এই উদ্যোগ নিয়েছে ইউক্রেন সরকার। শনিবার (১৯ জুলাই) রাতে এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের নতুন প্রধান রুস্তেম উমেরভ রাশিয়ার কাছে শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছেন।

জেলেনস্কি বলেন, যুদ্ধবিরতির জন্য যা প্রয়োজন, সবকিছুই করা হবে। রাশিয়াকে আর সিদ্ধান্তহীনতায় থাকা চলবে না। তিনি সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আগ্রহও প্রকাশ করেন, বলেন— স্থায়ী শান্তির জন্য নেতৃত্ব পর্যায়ে বৈঠক জরুরি।

রাশিয়া এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। তবে কদিন আগে প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, জেলেনস্কির আলোচনার আহ্বানে মস্কোর নীতিগত আপত্তি নেই। বিশ্লেষকরা বলছেন, এটিকে রাশিয়ার অবস্থানে কিছুটা কৌশলগত নমনীয়তা হিসেবেই দেখা যেতে পারে।

সাবেক প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ বর্তমানে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের প্রধান। এর আগে তিনি তুরস্কে অনুষ্ঠিত দুই দফা আলোচনায় ইউক্রেনীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছিলেন। তবে সেসময় আলোচনায় তেমন অগ্রগতি হয়নি। রাশিয়া ইউক্রেনকে চারটি দখলকৃত অঞ্চল ছেড়ে দেওয়ার এবং পশ্চিমা সামরিক সহায়তা প্রত্যাখ্যানের শর্ত দিয়েছিল, যা কিয়েভের পক্ষে একেবারেই গ্রহণযোগ্য ছিল না।

বর্তমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক চাপও বাড়ছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ওপর চাপ তৈরির নতুন উদ্যোগ নিয়েছেন। তিনি রাশিয়াকে ৫০ দিনের সময় বেঁধে দিয়েছেন যুদ্ধবিরতির জন্য, না হলে রুশ পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। পাশাপাশি রুশ তেল কেনা দেশগুলোর ওপরও ‘সেকেন্ডারি স্যাংশন’ আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। একইসঙ্গে তিনি ইউক্রেনকে আরও অস্ত্র সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।

তবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই হুমকিকে ‘ওয়াশিংটনের ব্ল্যাকমেইল’ বলে অভিহিত করেন এবং বলেন, এসব প্রস্তাব প্রমাণ করে ইউক্রেন যুদ্ধ বন্ধ নয়, বরং চালিয়ে যেতে চায়।

এই আলোচনার প্রস্তাব এমন এক সময়ে এসেছে, যখন যুদ্ধক্ষেত্রে সহিংসতা থামার কোনো লক্ষণ নেই। শনিবার ভোরে রাশিয়া ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওডেসা বন্দরে বড় ধরনের ড্রোন হামলা চালায়, যাতে একজন নিহত ও ছয়জন আহত হন। জেলেনস্কির ভাষ্যমতে, সেদিন রাতেই রাশিয়া ইউক্রেনজুড়ে ৩০টির বেশি ক্ষেপণাস্ত্র ও ৩০০ ড্রোন হামলা চালায়।

অন্যদিকে, ইউক্রেনও পাল্টা হামলা চালায় রাশিয়ার রোস্তভ অঞ্চলে। সেখানে একজন রেলকর্মী আহত হন এবং কয়েক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। মস্কো শহরের আকাশেও ড্রোন হামলার চেষ্টা হয়, যা প্রতিহত করার দাবি করেছে রুশ কর্তৃপক্ষ। এর কারণে কিছু সময়ের জন্য মস্কোর দুইটি প্রধান বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রাখতে হয়।

এই প্রেক্ষাপটেই শান্তি আলোচনা আবার শুরু করার আহ্বান জানালো ইউক্রেন। এখন প্রশ্ন— মস্কো কতটা সাড়া দেবে, আর নতুন করে আলোচনার মঞ্চ কতটা সফল হবে।

সুত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au