অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…
মেলবোর্ন, ২০ জুলাই-
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ঘিরে সংঘর্ষ ও গুলিতে নিহত পাঁচজনের পরিবার মামলা করতে অনীহা প্রকাশ করেছে। নিহতদের স্বজনরা বলছেন— তারা জানেন না ঠিক কার গুলিতে তাদের প্রিয়জনের মৃত্যু হয়েছে, তাই বিচার চাওয়ারও উপায় দেখছেন না। অনেকেই শোক এবং আর্থিক দুরবস্থার কারণে মামলার জটিলতায় যেতে চান না।
নিহত দীপ্ত সাহার বড় ভাই সঞ্জয় সাহা (শুভ) বলেন, “২০১৩ সালে বাবা মারা যাওয়ার পর আমরা দুই ভাই ব্যবসা করতাম। ভাইটাও চলে গেল, আমি একা হয়ে গেলাম। আমি তো জানি না কোন পুলিশ বা আর্মি গুলি করেছে। তাই কার বিরুদ্ধে মামলা করব? যদি জানতাম, তাহলে করতাম। এখন আর শোকের মাঝে মামলার ঝামেলায় যেতে চাই না।”
গত বুধবার সংঘর্ষে নিহত পাঁচজন হলেন— উদয়ন রোডের দীপ্ত সাহা (৩৫), থানাপাড়া এলাকার রমজান মুন্সী (৩৫), ভেড়ার বাজার এলাকার ইমন তালুকদার (১৮), টুঙ্গিপাড়ার সোহেল মোল্লা (৩৫) এবং বিসিক এলাকার রমজান কাজী (১৮)। তাদের পরিবারগুলোতে এখন শোকের ছায়া, সঙ্গে ভর করেছে হতাশা ও নিরাপত্তাহীনতা।
রমজান কাজীর মামা কলিম মুন্সী বলেন, “লাশ নিয়ে থানায় গিয়েছিলাম, ঢুকতে দেয়নি। হাসপাতালেও দাঁড়াতে দেয়নি। এখন মামলা করে কী হবে? আমাদের বিচার আল্লাহ করবেন।”
সোহেল মোল্লার মামা জাহিদুল ইসলাম জানান, “সোহেল তার বাবা-মায়ের একমাত্র সন্তান। দুলাভাই বৃদ্ধ, মামলার ঝামেলা নিতে পারবেন না। তাছাড়া, কার গুলিতে মারা গেছে, সেটাও কেউ জানে না। ময়নাতদন্তও হয়নি।”
নিহত রমজান মুন্সীর ভাই জামাল মুন্সী বলেন, “মামলা করে কি ভাই ফিরে আসবে? কেউ কি নিশ্চয়তা দেবে বিচার হবে?”
আর ইমনের মামাতো ভাই রানা ভূঁইয়া বলেন, “ওর বাবা মানসিকভাবে ভেঙে পড়েছেন, মা শোকে পাথর। মামলার খরচ চালানোর সামর্থ্য নেই।”
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ সাজেদুল রহমান জানান, “এখন পর্যন্ত কেউ মামলা করতে আসেননি। তারা না এলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।”
যারা স্বজন হারিয়েছেন, তারা ন্যায়বিচারের পরিবর্তে নিরাপত্তাহীনতা, হতাশা ও নিরুত্তর প্রশ্নের ভার বয়ে বেড়াচ্ছেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au