অস্ট্রেলিয়া

গোপালগঞ্জ গণহত্যার প্রতিবাদে মেলবোর্নে ‘হৃদয়ে ৭১’-এর মানববন্ধন ও বিক্ষোভ

  • 11:44 pm - July 20, 2025
  • পঠিত হয়েছে:১৮৬ বার
প্রবাসে গড়ে ওঠা এই সংগঠনটি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে গোপালগঞ্জে সংঘটিত নির্মম হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ জুলাই- গোপালগঞ্জে সংঘটিত সাম্প্রতিক গণহত্যার প্রতিবাদে রবিবার(২০ জুলাই) অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের টারনেইটে অবস্থিত বাংলাদেশ শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি আয়োজন করেছে মেলবোর্নপ্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘হৃদয়ে ৭১’। প্রবাসী এই সংগঠনটি শহীদদের স্মরণে দাঁড়িয়ে গোপালগঞ্জের হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

সমাবেশে বক্তারা বলেন, “বর্তমান বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যা, ধর্ষণ, লুটপাট এবং রাজনৈতিক নিপীড়নের ভয়াবহ চিত্র বিশ্ব বিবেককে নাড়া দেওয়ার মতো। একটি স্বাধীন রাষ্ট্রে এ ধরনের মানবাধিকার লঙ্ঘন মেনে নেওয়া যায় না।” তারা আরও বলেন, “একটি কথিত অন্তর্বর্তীকালীন সরকারের ছত্রছায়ায় দেশের সাধারণ মানুষ আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।”

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, প্রতিবাদের এই ধারা অব্যাহত থাকবে। ছবিঃ সংগৃহীত

শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত কর্মসূচিটি ছিল শান্তিপূর্ণ এবং সুসংগঠিত। হাতে লেখা ব্যানার, প্ল্যাকার্ড ও দেশপ্রেমের স্লোগানে মুখর ছিল সমাবেশস্থল। অংশগ্রহণকারীরা গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদ জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন এবং বিশ্ববাসীকে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, প্রতিবাদের এই ধারা অব্যাহত থাকবে। আগামী সপ্তাহান্তে মেলবোর্নের কেন্দ্রস্থ ফেডারেশন স্কোয়ারে আরও একটি বৃহৎ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হবে। এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য প্রবাসী বাংলাদেশি, মানবাধিকারকর্মী ও গণতন্ত্রপন্থী সকল নাগরিককে আহ্বান জানানো হয়েছে।

‘হৃদয়ে ৭১’-এর মুখপাত্র জানান, “বাংলাদেশে যতদিন পর্যন্ত ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত না হবে, ততদিন আমাদের প্রতিবাদ চলবে।”

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au