হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট
ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…
মেলবোর্ন, ২১ জুলাই-
৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার (এমসিকিউ) লিখিত অংশের ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৫ হাজার ২০৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন এবং তারা পরবর্তী ধাপ, অর্থাৎ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
গত ১৮ জুলাই অনুষ্ঠিত এই পরীক্ষায় সহকারী সার্জন পদে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে উত্তীর্ণ হয়েছেন ৫১১ জন। পরীক্ষাটি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার ২৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন মোট ৪১ হাজার ২৫ জন। তবে পরীক্ষায় কতজন উপস্থিত ছিলেন, সেই তথ্য প্রকাশ করা হয়নি।
পিএসসি জানিয়েছে, পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রয়োজনীয় তথ্য কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে। কোনো যুক্তিসংগত কারণে ফলাফলে সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার রাখে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পিএসসি সূত্রে আরও জানা গেছে, ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ২৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন হিসেবে নিয়োগ পাবেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au