বাংলাদেশ

৩০ আগস্ট ঢাকায় যাচ্ছেন ইতালির প্রধানমন্ত্রী, অভিবাসন ইস্যুতে গুরুত্ব

  • 4:26 pm - July 21, 2025
  • পঠিত হয়েছে:২২২ বার
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২১ জুলাই-

আগামী ৩০ আগস্ট দুই দিনের সরকারি সফরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময় এটিই হবে ইউরোপের কোনো দেশের শীর্ষ পর্যায়ের নেতার প্রথম সফর। সফরকালে তিনি ৩১ আগস্ট প্রধান উপদেষ্টা ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইতালির প্রধানমন্ত্রীর এই সফরে অভিবাসন ইস্যুকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা ও অন্যান্য বিষয়েও আলোচনা হবে বলে জানা গেছে।

এই সফরকে ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইতোমধ্যে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যার সভাপতিত্ব করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। বৈঠকে সফরের প্রস্তুতি ও আলোচ্য বিষয়গুলোর খসড়া নির্ধারণ করা হয়।

প্রসঙ্গত, জর্জিয়া মেলোনি ইতালির ক্ষমতায় আসেন অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি দিয়ে। তার সরকার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বারবার। চলতি বছরের মে মাসে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসি ঢাকায় আসেন এবং বাংলাদেশ সরকারের সঙ্গে বৈধ ও নিয়মিত অভিবাসন বিষয়ে ‘মাইগ্রেশন অ্যান্ড মবিলিটি’ শীর্ষক একটি সমঝোতা স্মারকে সই করেন। তখনই প্রধানমন্ত্রী মেলোনির সম্ভাব্য সফর নিয়ে আলোচনা হয় এবং রোমের পক্ষ থেকে সফরের সম্মতি জানানো হয়।

অন্যদিকে, বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর একটি সম্মেলনে অংশ নিতে রোম সফরের আমন্ত্রণ জানানো হয়েছে, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নেবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ১৯৯৮ সালে ঢাকায় এসেছিলেন ইতালির তৎকালীন প্রধানমন্ত্রী রোমানো প্রোদি। সেই সফরের পর এবার দ্বিতীয়বারের মতো কোনো ইতালীয় প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ সফরে আসছেন জর্জিয়া মেলোনি। এই সফরকে দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায় হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকেরা।

এই শাখার আরও খবর

চার কারণে ধুঁকছে অর্থনীতি, প্রবৃদ্ধি নামবে ৩.৪ শতাংশে

সংস্কারের ঘাটতি, ব্যাংকিং খাতের দুর্বলতা, জ্বালানি সংকট ও দুর্বল রাজস্ব আহরণের কারণে বাংলাদেশের অর্থনীতির গতি আরও কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী,…

সুজানগরে নিখোঁজের পর হলুদখেত থেকে হোটেল হিন্দু মালিকের মরদেহ উদ্ধার

পাবনার সুজানগরের আমিনপুরে নিখোঁজের কয়েক ঘণ্টা পর বাবু সুপ্রভাত মোদক (৩৫) নামে এক হোটেল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত ও আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬…

ব্যাপক ধরপাকড়ের মুখে দেশজুড়ে বিক্ষোভের ডাক ফ্রান্সের স্কুলশিক্ষার্থীদের

শিক্ষাখাতে বিনিয়োগ বাড়ানো, শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থীর চাপ কমানো, জরাজীর্ণ স্কুল ভবন সংস্কার এবং শিক্ষক সংকট দূর করার দাবিতে ফ্রান্সে স্কুলশিক্ষার্থীদের চলমান বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে।…

অস্ট্রেলিয়ায় অভিবাসন কমানোর বড় পরিকল্পনা বিরোধীদের

অস্ট্রেলিয়ায় ক্ষমতায় গেলে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় পরিসরে অভিবাসন কমানোর প্রতিশ্রুতি দিয়েছে প্রধান বিরোধী জোট লিবারেল-ন্যাশনাল জোট। জোটটির নেতা অ্যাঙ্গাস টেলর জানিয়েছেন, সরকার গঠন করতে…

হ্যাকিং কাণ্ডে অস্ট্রেলিয়ার কাছে ক্ষমা চাইল ওপেনএআই

অস্ট্রেলিয়ার একটি সরকারি স্বাস্থ্য পরিসংখ্যান ওয়েবসাইটে অননুমোদিত প্রবেশের ঘটনায় নিজেদের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই। একই সঙ্গে অস্ট্রেলিয়ার মানুষের আস্থা…

ফের ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক ইলন মাস্ক

স্পেসএক্স ও টেসলার শেয়ারের দাম বাড়ায় আবারও ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক হয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। সোমবার সকালে শেয়ারবাজারে লেনদেন শুরুর পর তার মোট সম্পদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au