বাংলাদেশ

বাংলাদেশের রাজধানীতে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

  • 7:17 pm - July 21, 2025
  • পঠিত হয়েছে:৮৪ বার
রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২১ জুলাই-

রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত আটটি ইউনিট।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। এরপর মাত্র ১২ মিনিটের মাথায় উত্তরার দিয়াবাড়ী এলাকায় এটি বিধ্বস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের ভেতরই বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার পর পরই উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনসহ আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখনো ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা অবস্থান করছেন। আগুনের সূত্রপাত ও বিস্তৃতির ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানা না গেলেও দুর্ঘটনার পরপরই আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, ঘটনাস্থল থেকে কালো ধোঁয়ার ঘন কুণ্ডলী উঠে যাচ্ছে। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষের ভিড় জমে যায় মাইলস্টোন কলেজ এলাকা ঘিরে।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেন, “আমি মাত্র খবর পেয়েছি যে উত্তরার মাইলস্টোন কলেজ এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি, বিস্তারিত জানার চেষ্টা করছি।”

এদিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, “দুপুর ১টা ১৮ মিনিটে খবর পেয়েই আমরা ঘটনাস্থলে ছুটে যাই। আমাদের আটটি ইউনিট কাজ করছে। তবে এখনো বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।”

এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে এবং পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানানো হয়েছে।

এই শাখার আরও খবর

চুক্তি লঙ্ঘন হলে আবারও ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

মেলবোর্ন, ১৮ জুন- ইরানের সঙ্গে প্রস্তাবিত সমঝোতা চুক্তি নিয়ে কড়া অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, চুক্তির শর্ত বাস্তবায়নে…

রোনালদোর শেষ বিশ্বকাপ মিশনে শিরোপা স্বপ্নে উজ্জীবিত পর্তুগাল

মেলবোর্ন, ১৭ জুন- বিশ্বকাপ ২০২৬-এ নতুন আশার আলো নিয়ে মাঠে নামছে পর্তুগাল। ছয়টি বিশ্বকাপ খেলা কিংবদন্তি ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য এটি হতে পারে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।…

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের খসড়া ফাঁস, কী আছে চুক্তিতে

মেলবোর্ন, ১৭ জুন- যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য ঐতিহাসিক সমঝোতা চুক্তির একটি ১৪ দফার খসড়া প্রকাশ্যে এসেছে। ফাঁস হওয়া এই সমঝোতা স্মারকে যুদ্ধের অবসান, হরমুজ…

আইফোন চুরির অপবাদে ছাত্রাবাসে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ, উত্তাল লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রাবাসে আইফোন চুরির অপবাদ দিয়ে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় তীব্র…

চীনের সম্ভাব্য হুমকি মোকাবিলায় অস্ট্রেলিয়ায় ‘যুদ্ধপ্রস্তুত’ অস্ত্রভাণ্ডার গড়ছে যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ১৭ জুন- ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা ও সম্ভাব্য সংঘাতের আশঙ্কার মধ্যে অস্ট্রেলিয়ায় নতুন করে সামরিক উপস্থিতি জোরদার করছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে অস্ট্রেলিয়ার…

উগ্রপন্থীদের হুমকিতে থমকে গেল বাংলাদেশের সর্বোচ্চ শ্রীরাম মূর্তির নির্মাণ

মেলবোর্ন, ১৭ জুন- বাংলাদেশে নির্মাণাধীন দেশের সবচেয়ে বড় শ্রীরাম মূর্তিকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ৮১ ফুট উচ্চতার এই মূর্তির নির্মাণকাজ প্রায় ৮০ শতাংশ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au