কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?
টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…
মেলবোর্ন, ২১ জুলাই-
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ জন, যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। আহতদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী বলে জানা গেছে।
সোমবার (২১ জুলাই) দুপুর দেড়টার দিকে মাইলস্টোন স্কুলের একটি ভবনে বিমানটি বিধ্বস্ত হয়। এ সময় হায়দার হল নামে পরিচিত ওই ভবনটিতে আগুন ধরে যায়। ভয়াবহ এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রথমে ফায়ার সার্ভিস একজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। সর্বশেষ পাওয়া তথ্যে (বিকেল ৪টা ২৫ মিনিট পর্যন্ত) নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে—তারা হলেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. তানভীর আহমেদ (ইংলিশ ভার্সন) ও তৃতীয় শ্রেণির ছাত্র জুনায়েদ। অন্য একজনের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
দগ্ধ ও আহতদের মধ্যে অনেকেই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। পাশাপাশি ঘটনাস্থলে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।
অন্তত ৫০ জন আহত ও দগ্ধ হওয়ায় জরুরি সহায়তার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট একটি জরুরি হটলাইন চালু করেছে। হটলাইন নম্বর: ০১৯৪৯০৪৩৬৯৭।
ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au