হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট
ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…
মেলবোর্ন, ২১ জুলাই-
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত পাঁচজনের মধ্যে তিনজনের মরদেহ আজ (সোমবার) আদালতের নির্দেশে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দেশব্যাপী আলোচিত এই ঘটনায় আদালতের হস্তক্ষেপে মরদেহ উত্তোলন এবং তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।
গত ১৬ জুলাই সংঘর্ষে প্রথমে চারজন নিহত হন। পরে গুলিবিদ্ধ অবস্থায় মারা যান রিকশাচালক রমজান মুন্সি (৩২)। ফলে মৃতের সংখ্যা দাঁড়ায় পাঁচজনে। তবে নিহতদের মরদেহ সুরতহাল রিপোর্ট বা ময়নাতদন্ত ছাড়াই দাহ ও কবরস্থ করা হয়, যা নিয়ে দেশি-বিদেশি নানা মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এরপর গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রোমানা রোজী রোববার (২০ জুলাই) ময়নাতদন্তের নির্দেশ দেন।
আদালতের নির্দেশ অনুযায়ী সোমবার (২১ জুলাই) প্রথম পর্যায়ে গোপালগঞ্জ সদর উপজেলার রমজান কাজী (১৭) ও ইমন তালুকদার (১৭)-এর মরদেহ উত্তোলন করা হয়। বেলা পৌনে ১টার দিকে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে মরদেহ দুটি গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান এবং ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি ও রন্টি পোদ্দার।
অপরদিকে, বিকেল ৩টার দিকে টুঙ্গীপাড়ায় কবর থেকে উত্তোলন করা হয় সোহেল রানা মোল্লা (৩৭)-এর মরদেহ। এ সময় উপস্থিত ছিলেন টুঙ্গীপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তগীর। তার মরদেহও একই হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্ত শেষে মরদেহগুলো পুনরায় দাফন করা হবে। অপর দুই নিহত—দীপ্ত সাহা (২৭)-এর মরদেহ হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী দাহ করা হয় এবং রমজান মুন্সির ময়নাতদন্ত আগে থেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, সংঘর্ষে হতাহতের এই ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে। সংশ্লিষ্ট ঘটনার তদন্ত চলছে এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় সব তথ্য যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au