অস্ট্রেলিয়া

গ্রেগ জোসেফসনের খুনের পর তার পরিবারের সিদ্ধান্তে বন্ধ হয়ে গেল একাধিক ব্যবসা

  • 8:18 pm - July 22, 2025
  • পঠিত হয়েছে:২০২ বার
গ্রেগ জোসেফসন ছিলেন অস্ট্রেলিয়ার বিখ্যাত যুব-কেন্দ্রিক পোশাক কোম্পানি ‘ইউনিভার্সাল স্টোর’-এর সহ-প্রতিষ্ঠাতা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ জুলাই-

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে নিজের বাসভবনের একটি পার্টিতে ছুরিকাঘাতে নিহত ব্যবসায়ী গ্রেগ জোসেফসনের পরিবার তার মালিকানাধীন কয়েকটি ব্যবসা স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে। ৫৮ বছর বয়সী এই উদ্যোক্তা গত ২৬ জুন ক্লেইফিল্ড এলাকার ওরিয়েল রোডে অবস্থিত নিজের বাড়িতে এক স্কুল ছুটির পার্টির সময় নিহত হন। সেখানে প্রায় ৩০ জন কিশোর-কিশোরী উপস্থিত ছিল। অভিযোগে বলা হয়েছে, তাদের মধ্যে পরিচিত একজন ১৫ বছর বয়সী কিশোরই তাকে ছুরিকাঘাতে হত্যা করে।

গ্রেগ জোসেফসন ছিলেন অস্ট্রেলিয়ার বিখ্যাত যুব-কেন্দ্রিক পোশাক কোম্পানি ‘ইউনিভার্সাল স্টোর’-এর সহ-প্রতিষ্ঠাতা। তার মালিকানাধীন ছিল সানশাইন কোস্টে অবস্থিত বেশ কিছু ক্যাফে ও দোকান। এসব ব্যবসার মধ্যে ‘ক্যাফে নুসা’, ‘নুসা জেনারেল স্টোর’ এবং ‘ইউমুন্ডি সাওয়ারডো কো’ সম্প্রতি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

‘ক্যাফে ডুনান’-এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, “গ্রেগের পরিবারের জন্য এটা ছিল এক কঠিন সিদ্ধান্ত। গভীর দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, ১৪ জুলাই সোমবার থেকে এই তিনটি প্রতিষ্ঠান স্থায়ীভাবে বন্ধ।”

বিবৃতিতে আরও বলা হয়, “এই সিদ্ধান্ত অনেকের জন্য অপ্রত্যাশিত হলেও আমরা দুঃখিত এবং গ্রাহকদের যেকোনো ভোগান্তির জন্য ক্ষমাপ্রার্থী। তবে ‘ক্যাফে ডুনান’ খোলা থাকবে এবং আমরা সবাই মিলে গ্রেগের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাব।”

ঘটনার দিন সন্ধ্যা ৮টা ১৫ মিনিটে পুলিশ জোসেফসনের মরদেহ তার বাড়িতে পায়। কাছাকাছি এক রাস্তায় থেকে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়, যার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। বর্তমানে সে আদালতে রয়েছে। পুলিশ জানিয়েছে, এই কিশোরই ঘটনার পর জরুরি সেবা নম্বরে ফোন দিয়েছিল এবং নিহত ব্যক্তির পরিচিত ছিল।

‘ক্যাফে ডুনান’-এর পক্ষ থেকে গ্রেগকে স্মরণ করে বলা হয়েছে, তিনি ছিলেন একজন অসাধারণ মালিক এবং কর্মীদের কাছে ছিলেন অত্যন্ত প্রিয়। তার ব্যবসায়িক উদ্যম ও কমিউনিটির প্রতি ভালোবাসা ছিল অনন্য।

‘ইউনিভার্সাল স্টোর’-এর পক্ষ থেকেও এক বিবৃতিতে বলা হয়েছে, “গ্রেগ জোসেফসনের মৃত্যুর খবরে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ২০১৮ সাল পর্যন্ত কোম্পানির সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার পরিবারকে আমাদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

গ্রেগ এবং তার ভাই মাইকেল ১৯৯৯ সালে ইউনিভার্সাল স্টোর প্রতিষ্ঠা করেন। ২০১৮ সালে এটি বিক্রি হয়ে যায় বেসরকারি ইকুইটি বিনিয়োগকারীদের হাতে। এরপর ২০২০ সালে কোম্পানিটি অস্ট্রেলিয়ান স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। এরপর থেকে গ্রেগ ‘জোসেফসন হোল্ডিংস প্রাইভেট লিমিটেড’-এর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গ্রেগ জোসেফসনের আকস্মিক মৃত্যু শুধু তার পরিবারের জন্যই নয়, পুরো কমিউনিটির জন্য এক গভীর শোকের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

চার কারণে ধুঁকছে অর্থনীতি, প্রবৃদ্ধি নামবে ৩.৪ শতাংশে

সংস্কারের ঘাটতি, ব্যাংকিং খাতের দুর্বলতা, জ্বালানি সংকট ও দুর্বল রাজস্ব আহরণের কারণে বাংলাদেশের অর্থনীতির গতি আরও কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী,…

সুজানগরে নিখোঁজের পর হলুদখেত থেকে হোটেল হিন্দু মালিকের মরদেহ উদ্ধার

পাবনার সুজানগরের আমিনপুরে নিখোঁজের কয়েক ঘণ্টা পর বাবু সুপ্রভাত মোদক (৩৫) নামে এক হোটেল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত ও আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬…

ব্যাপক ধরপাকড়ের মুখে দেশজুড়ে বিক্ষোভের ডাক ফ্রান্সের স্কুলশিক্ষার্থীদের

শিক্ষাখাতে বিনিয়োগ বাড়ানো, শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থীর চাপ কমানো, জরাজীর্ণ স্কুল ভবন সংস্কার এবং শিক্ষক সংকট দূর করার দাবিতে ফ্রান্সে স্কুলশিক্ষার্থীদের চলমান বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে।…

অস্ট্রেলিয়ায় অভিবাসন কমানোর বড় পরিকল্পনা বিরোধীদের

অস্ট্রেলিয়ায় ক্ষমতায় গেলে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় পরিসরে অভিবাসন কমানোর প্রতিশ্রুতি দিয়েছে প্রধান বিরোধী জোট লিবারেল-ন্যাশনাল জোট। জোটটির নেতা অ্যাঙ্গাস টেলর জানিয়েছেন, সরকার গঠন করতে…

হ্যাকিং কাণ্ডে অস্ট্রেলিয়ার কাছে ক্ষমা চাইল ওপেনএআই

অস্ট্রেলিয়ার একটি সরকারি স্বাস্থ্য পরিসংখ্যান ওয়েবসাইটে অননুমোদিত প্রবেশের ঘটনায় নিজেদের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই। একই সঙ্গে অস্ট্রেলিয়ার মানুষের আস্থা…

ফের ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক ইলন মাস্ক

স্পেসএক্স ও টেসলার শেয়ারের দাম বাড়ায় আবারও ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক হয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। সোমবার সকালে শেয়ারবাজারে লেনদেন শুরুর পর তার মোট সম্পদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au