বাংলাদেশ

শিক্ষার্থীদের বিক্ষোভ ও চাপের মুখে শিক্ষা সচিব প্রত্যাহার, তদন্ত কমিটি গঠনের ঘোষণা

  • 12:08 am - July 23, 2025
  • পঠিত হয়েছে:৮৩ বার
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের; ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ জুলাই-

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ৩১ জন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সারাদেশে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এই মর্মান্তিক ঘটনার পরেও এইচএসসি পরীক্ষার স্থগিতাদেশ দিতে সরকারের দেরি হওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজধানীর সচিবালয়ের সামনে বিক্ষোভে নামে। এরই মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করেছে সরকার।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা ও জনপ্রশাসন বিষয়ক কমিটির সদস্য সচিব মাহফুজ আলম এক ফেসবুক বার্তায় এ তথ্য জানান। তিনি বলেন, “মাইলস্টোন ট্র্যাজেডির পূর্ণাঙ্গ তদন্তে শীঘ্রই কমিটি গঠিত হচ্ছে। শিক্ষার্থীদের ছয় দফা দাবিকে সমন্বয় করে তদন্ত কমিটি গঠন করা হবে। ইতোমধ্যে শিক্ষা সচিবকে অপসারণ করা হয়েছে। ন্যায্য যেকোনো দাবি মানতে সরকার দায়বদ্ধ।”

এর আগে সোমবার দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুলের আকাশে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান। ঘটনাস্থলেই বহু শিক্ষার্থী হতাহত হয়। মঙ্গলবার পর্যন্ত এই ঘটনায় ৩১ জনের মৃত্যু এবং অন্তত ১৬৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে অধিকাংশই স্কুলের শিক্ষার্থী।

বিমান দুর্ঘটনার প্রতিবাদে ও এইচএসসি পরীক্ষার বিলম্বে স্থগিতাদেশের ক্ষোভে শিক্ষার্থীরা মঙ্গলবার সচিবালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। বিকেল ৪টা ১০ মিনিট থেকে শুরু হওয়া বিক্ষোভ দমন করতে পুলিশ লাঠিপেটা, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। শিক্ষার্থীরা সচিবালয়ের ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে সরকারি গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ উঠে। পরে পুলিশ ও সেনা সদস্যরা তাদের জোরপূর্বক সরিয়ে দেয়। এতে অন্তত ৩৫ জন আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।

শিক্ষার্থীরা বলছে, রাত তিনটার সময় পরীক্ষার স্থগিতাদেশ দেওয়ার ঘটনা প্রমাণ করে প্রশাসনের চরম অযোগ্যতা ও দায়িত্বহীনতা। “আমার ভাই মরল কেন?”, “ভুয়া ভুয়া”, “প্রশাসন জবাব দে”—এমন নানা স্লোগানে তারা সচিবালয় প্রাঙ্গণ মুখর করে তোলে।

অনেক শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর উত্তরপত্র পুনর্মূল্যায়নের দাবিতেও আন্দোলনে অংশ নেয়। বিক্ষোভের সময় সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়ায় অনেক যানবাহন আটকা পড়ে এবং জনজীবনে ভোগান্তি তৈরি হয়।

এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে পরীক্ষা স্থগিতের ঘোষণা আসলেও তার সময় ও পদ্ধতি নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীরা। তারা শিক্ষা উপদেষ্টা ও মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের অপসারণ দাবি করে। সবশেষে সরকার সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

মাইলস্টোন দুর্ঘটনার ঘটনায় রাষ্ট্রীয় শোকও ঘোষণা করা হয়েছে। তদন্ত কমিটির ফলাফল এবং পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর সবার। পরিস্থিতি এখনও থমথমে রয়েছে।

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au