বিশ্ব

না খেয়ে মরছে গাজার শিশুরা, খাদ্য সংকটে ত্রাণকর্মী, সাংবাদিকরাও

  • 3:42 pm - July 23, 2025
  • পঠিত হয়েছে:১২৪ বার
গাজায় প্রায় ১০ লাখ মানুষ চরম ক্ষুধার্ত অবস্থায় আছেন, আর অন্তত ৭০ হাজার শিশু অপুষ্টিতে ভুগছে। ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ২৩ জুলাই-

ইসরায়েলের টানা হামলার পাশাপাশি চরম খাদ্যসংকটে ধুঁকছে গাজা। শিশুরা অপুষ্টিতে ভুগে মারা যাচ্ছে, জাতিসংঘের কর্মীরাও অনাহারে অজ্ঞান হয়ে পড়ছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত অপুষ্টিজনিত কারণে ১০১ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৮০ জনই শিশু। শুধু গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৩ জন, এর মধ্যে ১২ জন শিশু।

গাজার আল-শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া জানিয়েছেন, প্রায় ৯ লাখ মানুষ চরম ক্ষুধার্ত অবস্থায় আছেন, আর অন্তত ৭০ হাজার শিশু অপুষ্টিতে ভুগছে। এর মধ্যেই জাতিসংঘের সীমিত ত্রাণ ঢুকতে দেওয়া হলেও তা লুটের শিকার হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে পরিচালিত বিতর্কিত ত্রাণকেন্দ্রগুলোতে ফিলিস্তিনিরা খাবারের জন্য গেলে নির্বিচারে গুলি চালানো হচ্ছে। এসব কেন্দ্রে ৭ মে থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন ১ হাজারের বেশি মানুষ।

শুধু সাধারণ মানুষ নয়, জাতিসংঘের ইউএনআরডব্লিউএর কর্মীরাও অনাহারে দিন কাটাচ্ছেন। সংস্থাটির প্রধান ফিলিপ লাজ্জারিনি জানিয়েছেন, অবসাদ ও ক্ষুধায় তাঁদের বহু চিকিৎসক ও কর্মী কাজ করতে করতে সংজ্ঞা হারিয়ে ফেলছেন। তিনি বলেন, “জিএইচএফ পরিচালিত বিতর্কিত ত্রাণকেন্দ্রগুলো যেন মৃত্যুকূপে পরিণত হয়েছে।” তাঁর অভিযোগ, এসব কেন্দ্রে আসা মানুষদের ‘হত্যার লাইসেন্স’ নিয়ে কাজ করছে ইসরায়েলি স্নাইপাররা।

এমনকি গাজায় অবস্থানরত সাংবাদিকরাও খাদ্যসংকটে দিন কাটাচ্ছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। সংস্থাটির সাংবাদিকদের সংগঠন জানিয়েছে, “এই সাংবাদিকদের এভাবে মরতে দেওয়া যাবে না।” পরে এএফপি এক বিবৃতিতে স্বীকার করে যে তাদের গাজাভিত্তিক সাংবাদিকরা মানবিক বিপর্যয়ের মুখে আছেন।

সোমবার ইসরায়েল ভোর থেকে আবার হামলা শুরু করে গাজায়। একদিনেই প্রাণ হারান অন্তত ৫১ জন, যাদের মধ্যে ১৪ জন নিহত হন ত্রাণ সংগ্রহ করতে গিয়ে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৫৯ হাজার।

এমন পরিস্থিতিতে গতকাল যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়াসহ ২৮টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন একটি যৌথ বিবৃতিতে ‘এই মুহূর্তে যুদ্ধ বন্ধের’ আহ্বান জানিয়েছে। বিবৃতিতে যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি এবং মানবিক সহায়তার প্রবাহ অবাধ করার আহ্বান জানানো হয়। তবে ইসরায়েল ওই বিবৃতিকে ‘বাস্তবতা বিচ্ছিন্ন’ বলে নাকচ করে দিয়েছে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au