অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার পরিবহন বিভাগে ১ হাজারের মতো কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা

  • 4:03 pm - July 23, 2025
  • পঠিত হয়েছে:১০২ বার
বর্তমানে Transport for NSW প্রায় ১৫ হাজার কর্মী নিয়ে পরিচালিত হচ্ছে। ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ২৩ জুলাই-

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (NSW) রাজ্যের পরিবহন বিভাগ থেকে প্রায় ১ হাজার জন কর্মীর চাকরি ছাঁটাই করা হবে। রাজ্য সরকারের এই বিভাগের কাঠামোগত পরিবর্তনের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিবহন বিভাগ ‘Transport for NSW’-এর সচিব জশ মারে এক ইমেইলে এই তথ্য জানান। তিনি জানান, প্রায় ৯৫০টি সিনিয়র সার্ভিস ম্যানেজার ও পুরস্কারধারী (award roles) পদের কর্মীদের ছাঁটাই করা হবে। এর আগে আরও ৩০০টি সিনিয়র নির্বাহী (senior executive) পদে চাকরি ছাঁটাইয়ের ঘোষণা দেওয়া হয়েছিল।
জশ মারে স্বীকার করেছেন, এই খবর অনেকের জন্য ‘গুরুত্বপূর্ণ’ ও ‘উদ্বেগজনক’ হতে পারে।

তিনি বলেন, “আমাদের এমন একটি কাঠামোতে ফিরে যেতে হবে যা দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারে, আমাদের প্রতিশ্রুতি পূরণ করতে পারে এবং কর্মীদের জন্য উপযুক্ত ক্যারিয়ার গঠনের সুযোগ দেয়। এর মানে হচ্ছে দায়িত্বে দ্বৈততা কমানো, অস্পষ্ট কর্তব্যসীমা দূর করা এবং সবার জন্য স্পষ্ট করে দেওয়া—তাদের থেকে কী প্রত্যাশা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “আমরা আমাদের আঞ্চলিক কর্মী এবং সম্মুখসারির কর্মীদের অবদানের মূল্য দিই, যারা প্রতিদিন যাত্রী ও গ্রাহকদের সেবা দিচ্ছেন। আমরা এই পরিবর্তনের প্রভাব যেন তাদের ওপর কম পড়ে, সে চেষ্টা করবো। এই পরিবর্তন নিয়ে আমরা কর্মীদের সঙ্গে পরামর্শ করব এবং তাদের মতামত নেব যাতে সংগঠনের কৌশলগত লক্ষ্য ও বাজেট ঠিক রেখে সঠিক কাজগুলো অব্যাহত রাখা যায়।”

জশ মারে আরও জানান, তিনি পরিবহন ইউনিয়নগুলোকেও এ তথ্য জানিয়েছেন এবং আগে থেকেই তাদের সঙ্গে এই বড় আকারের পরিবর্তন নিয়ে সৎভাবে আলোচনা করে আসছেন।

বুধবার সকালে ইউনিয়নগুলোর সঙ্গে এই ছাঁটাই সিদ্ধান্ত নিয়ে বৈঠক হয়েছে। বর্তমানে Transport for NSW প্রায় ১৫ হাজার কর্মী নিয়ে পরিচালিত হচ্ছে।

এই শাখার আরও খবর

সৌদি আরবে নাগরিকদের মৃত্যুদণ্ড কার্যকরের পর কূটনৈতিক সংকটে বাংলাদেশ

মক্কায় মসজিদের ভেতরে চুম্বনের অভিযোগে এক বাংলাদেশি পুরুষ ও এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। তবে তাঁদের মৃত্যুদণ্ডের রায় কিংবা তা কার্যকরের বিষয়ে সৌদি…

শুভ বিজয়া দশমী: অশুভের বিনাশ, সত্য ও মানবতার জয়

শারদীয় দুর্গোৎসবের শেষ অধ্যায় বিজয়া দশমী। আনন্দ, বেদনা, আবেগ ও সম্প্রীতির এক অনন্য মেলবন্ধনে এই দিনটি বাঙালির হৃদয়ে বিশেষ তাৎপর্য বহন করে। কয়েক দিনের উৎসব,…

বৈশ্বিক জ্বালানি সংকটে চাপে বাংলাদেশের প্রধান পোশাকশিল্প

বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি, গ্যাস সরবরাহে বিঘ্ন ও বিদ্যুৎ ঘাটতিতে উৎপাদন ব্যয় বাড়ছে। প্রতিযোগিতায় টিকে থাকতে হিমশিম খাচ্ছে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প। সকাল ১১টা। ঢাকার উত্তরে আশুলিয়ায়…

নিহত যুবদল নেতার মাথার খুলিতে মিলল বুলেট, সিসিটিভিতে গুলির শব্দ

মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল পরিবহনের কাউন্টারে নিহত যুবদল নেতা শাকের হোসেনের (৩৯) মাথার খুলির ভেতর থেকে একটি বুলেট পাওয়া গেছে। আজ বুধবার…

মাগুরায় নিহত যুবদল নেতার মাথার ভেতরে মিলল গুলি

ওটিএন বাংলা ডেস্ক : মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনের মাথা থেকে একটি গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে মাগুরা ২৫০…

পরিবারের দাবি, ফাঁসানো হয়েছে : চুম্বনের দাবিও নিশ্চিত নয়

ওটিএন বাংলা ডেস্ক: সৌদি আরবের মক্কা অঞ্চলে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় অভিযোগ, আদালতের রায় এবং বাংলাদেশকে আগে অবহিত না করার কারণ জানতে চেয়েছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au