বিশ্ব

‘বাংলাদেশি’ সন্দেহে হরিয়ানায় আটক করে অস্থায়ী শিবিরে রাখা হচ্ছে ভারতীয় বাঙালিদের

  • 4:35 pm - July 24, 2025
  • পঠিত হয়েছে:১০৯ বার
আটক ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই পশ্চিমবঙ্গ ও আসামের বাঙালি মুসলমান এবং হিন্দু শ্রমজীবী মানুষ। ছবিঃ বিবিসি

মেলবোর্ন, ২৪ জুলাই-

পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বাসিন্দা পাথর আলি শেখ প্রতিদিনের মতোই হরিয়ানার গুরুগ্রামে রাস্তায় ঘুরে ঘুরে কাগজ, বোতল ও অন্যান্য পুরোনো জিনিস কুড়াচ্ছিলেন। তিনি দীর্ঘদিন ধরেই সেখানে ভাঙারির কাজ করেন। গত ১৯ জুলাই, শনিবার হঠাৎ এক পুলিশ ভ্যান তাকে ডাক দেয়। কাগজপত্র দেখতে চায়। কাজের সময় সঙ্গে কোনো কাগজ না থাকায় তাকে গাড়িতে উঠতে বলা হয়। এরপর তাকে সেক্টর ৪৩ থানায় নিয়ে যাওয়া হয়, যেখানে তার মতো আরও ১০ জনকে আটক করা হয়েছিল। পরে সেখান থেকে সবাইকে সেক্টর ১০এ-তে একটি কমিউনিটি হলে নিয়ে যাওয়া হয়, যা ছিল একটি অস্থায়ী আটক শিবির। সেখানে আটক ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই পশ্চিমবঙ্গ ও আসামের বাঙালি মুসলমান এবং হিন্দু শ্রমজীবী মানুষ।

আটক ৭৪, ছাড়া পেয়েছেন ২৬ জন

শিবিরে প্রায় ৭৪ জনকে একসঙ্গে রাখা হয়েছিল বলে জানান পাথর আলি। দুই বেলা তাদের ভাত-তরকারি খেতে দেওয়া হতো। তিনি বলেন, “আমি তো ভারতীয়। আমার সব কাগজপত্র যেমন আধার কার্ড, ভোটার আইডি রয়েছে। তবুও আমাকে চারদিন ধরে আটকে রাখা হলো।” নবদ্বীপ থানার ওসির মাধ্যমে পরিচয়পত্র যাচাই ও নিশ্চিত হওয়ার পর বুধবার দিবাগত রাত ১টার দিকে তিনি ছাড়া পান। একইসঙ্গে আরও ২৫ জনকে মুক্তি দেওয়া হয়েছে। তবে এখনো সেখানে অনেকে আটক রয়েছেন বলে জানান পাথর আলি শেখ।

ধর্মীয় বৈষম্যের অভিযোগ

গুরুগ্রামের শ্রমিক সংগঠক মুকুল হাসান শেখ জানান, পুলিশ বিশেষভাবে মুসলিম বাঙালিদের টার্গেট করছে। তিনি বলেন, “একই এলাকার হিন্দু হলে তার আধার কার্ড দেখেই ছেড়ে দিচ্ছে। কিন্তু মুসলমান হলে থানায় নিয়ে গিয়ে ওই শিবিরে রাখছে।” তিনি আরও অভিযোগ করেন, আসামের মুসলিমদের যখন এনআরসি নথি দেখানো হচ্ছে, তখন পুলিশ তা ‘জাল নথি’ বলে বাতিল করছে।

অমানবিক পরিবেশ, বেআইনি কার্যক্রম

সুপ্রিম কোর্টের আইনজীবী সুপান্থ সিনহা জানান, গুরুগ্রামের সেক্টর ১০এ-তে যে অস্থায়ী শিবিরে পাথর আলি ছিলেন, সেখানে তিনি গিয়ে প্রায় ২০০ জনকে দেখেছেন। তিনি বলেন, “ওখানে যাদের রাখা হয়েছে, তাদের বেশিরভাগকেই ওয়েস্ট জোন থেকে আনা হয়েছে। আরও বেশ কিছু জোনেও এমন শিবির তৈরি করা হয়েছে। সেসব স্থানে আমি না গেলেও খবর পেয়েছি।” তিনি বলেন, “তাদের তিন-চারদিন ধরে অমানবিক, অস্বাস্থ্যকর পরিবেশে আটক রাখা হয়েছে। খাবারের পর্যাপ্ত ব্যবস্থাও ছিল না।”

তিনি জানান, পুলিশ বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মৌখিক নির্দেশে পরিচয়পত্র যাচাই না হওয়া পর্যন্ত আটক রাখা হবে। তবে কোনো লিখিত নির্দেশ দেখানো হয়নি। সুপান্থ বলেন, “এই ধরনের মৌখিক নির্দেশ সম্পূর্ণ বেআইনি ও সংবিধানবিরোধী। কাউকে এভাবে ৩০ দিন পর্যন্ত আটকে রাখার বিধান নেই।”

গুরুগ্রাম পুলিশের অবস্থান

গুরুগ্রাম পুলিশের জনসংযোগ কর্মকর্তা সন্দীপ তুরান বিবিসি বাংলাকে জানান, ভারতীয় নাগরিক প্রমাণ হওয়ার পরও কাউকে আটকে রাখা হয়েছে – এমন কোনো তথ্য তাদের কাছে নেই। তবে যদি এমন কোনো নির্দিষ্ট তথ্য কারও কাছে থাকে, তাহলে যেন পুলিশকে জানানো হয়।

 ‘বাংলাদেশি’ চিহ্নিত করার নামে হয়রানি

ভারতের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে রাজস্থান, গুজরাত, ছত্তিশগড়, দিল্লি, উত্তরপ্রদেশ ও ওড়িশায় অবৈধ বাংলাদেশি খুঁজে বের করার নামে ভাষাভিত্তিক এবং ধর্মভিত্তিক হয়রানির অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গ ও আসামের বহু গরিব শ্রমজীবী মানুষ এই অভিযানের শিকার হচ্ছেন। অনেকেরই দাবি, পশ্চিমবঙ্গের নাগরিক হয়েও তাদের বাংলাদেশি সন্দেহে আটক বা এমনকি বাংলাদেশে পুশ-আউট করা হয়েছে।

এই ধরনের শিবির বা আটক প্রক্রিয়া যে সম্পূর্ণ বেআইনি এবং মানবাধিকারের চরম লঙ্ঘন, তা একাধিক মানবাধিকার সংগঠন এবং আইন বিশেষজ্ঞদের মতে স্পষ্ট হয়ে উঠছে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au