লিড নিউজ

বজ্রপাতে পশ্চিমবঙ্গে ১৫ জনের মৃত্যু

  • 8:29 am - July 25, 2025
  • পঠিত হয়েছে:৬৫ বার
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বৃহস্পতিবার বজ্রপাতে ১৫ জনের মৃত্যু হয়েছে। ছবিঃ বিবিসি

মেলবোর্ন, ২৫ জুলাই-

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বৃহস্পতিবার বজ্রপাতে ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বাঁকুড়ার নয়জন, পূর্ব বর্ধমানের পাঁচজন এবং পশ্চিম মেদিনীপুরের একজন মারা গেছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে।

আবহাওয়া দপ্তর আগেই পূর্বাভাস দিয়েছিল। পূর্বাভাস অনুযায়ী ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হয়। এতে কোতুলপুর, ওন্দা, ইন্দাস ও জয়পুর-সহ নানা জায়গায় পৃথক পৃথক ঘটনায় সাত জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দু’জন।

প্রবল ঝড়বৃষ্টির মধ্যেই মাঠে আমন ধান রোপণ করতে বজ্রপাতে মৃত্যু হয়েছে কোতুলপুরের খিরি গ্রামের বাসিন্দা জিয়াউল হক মোল্লার। আহত হন আসপিয়া মোল্লা নামে আর এক জন। মাথায় বাজ পড়তেই মাটিতে লুটিয়ে পড়েছিলেন তারা। বাকিরা তাদের উদ্ধার করে স্থানীয় গোগড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে জিয়াউলকে (৫০) মৃত ঘোষণা করেন চিকিৎসক। আসপিয়া চিকিৎসাধীন।

মাঠে ধান রোপণ করতে গিয়েই বজ্রপাতে মারা গিয়েছেন ওন্দার নারায়ণ সাওয়ার (৪৮)। ইন্দাসেও ইসমাইল মণ্ডল (৬০) নামে এক জনের মৃত্যু হয়েছে। আহত হন এক জন। জয়পুর থানার খড়িকাশুলি গ্রামে মৃত্যু হয়েছে উত্তম ভুঁইয়া (৩৮) নামে এক ব্যক্তির।

পূর্ব বর্ধমানেও যে পাঁচ জনের মৃত্যু হয়েছে, তাদেরও কেউ কেউ কৃষি শ্রমিক। মাঠে কাজ করার সময়েই বাজ পড়ে তাদের মৃত্যু হয়েছে। তাদের এক জন সনাতন পাত্র (৬০) মাধবডিহির বাসিন্দা। আর একজন আউশগ্রামের সঞ্জয় হেমব্রম (২৮)। স্থানীয় সূত্রে জানা গেছে, মামার জমিতে ধান রোয়ার কাজ করতে গিয়েছিলেন সঞ্জয়। সেই সময়েই ঝড়বৃষ্টি শুরু হয়। পূর্ব বর্ধমানের ভাতারে বাজ পড়ে আহত হয়েছেন চারজন।

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ১ গ্রাম পঞ্চায়েতের লাহিরগঞ্জে লক্ষ্মীকান্ত পান (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে বজ্রাঘাতে। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।

সুত্রঃ এনডিটিভি

এই শাখার আরও খবর

পুতিনবিরোধী কার্টুনশিল্পী সেমিওন স্ক্রেপেতস্কিকে পোল্যান্ডে গুলি করে হত্যা

মেলবোর্ন, ১৭ জুন- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক এবং ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুনের জন্য পরিচিত রুশ শিল্পী রবার্ট কুজভকভ, যিনি ‘সেমিওন স্ক্রেপেতস্কি’ ছদ্মনামে পরিচিত ছিলেন,…

শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের পর রণক্ষেত্র: ডিসি-এসপির গাড়ি ভাংচুর, ওসি ক্লোজড

মেলবোর্ন, ১৭ জুন- লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সাত বছরের শিশু নন্দিনী কান্ত রায়ের বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত বাবা-ছেলেকে আটক করতে গিয়ে পুলিশ ও বিক্ষুব্ধ জনতার মধ্যে…

ভবানীপুরের নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী

মেলবোর্ন, ১৭ জুন- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসনে পরাজয়ের ফলাফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।…

মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার শিকার ওসি, পুলিশের গুলিতে আহত ২

মেলবোর্ন, ১৭ জুন- রাজধানীর মোহাম্মদপুরে বিকাশ এজেন্টের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযানে গিয়ে হামলার মুখে পড়েছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম এবং…

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলি, গ্রেপ্তার অর্ধশতাধিক

মেলবোর্ন, ১৭ জুন- দীর্ঘ ৫৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এনবিএ চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে উচ্ছ্বসিত ছিল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর। তবে ঐতিহাসিক এই উদযাপন মুহূর্তেই আতঙ্কে পরিণত…

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির প্রভাবে বিশ্ববাজারে সোনা-রুপার দাম ঊর্ধ্বমুখী

মেলবোর্ন, ১৭ জুন- পারস্য উপসাগর অঞ্চলে দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি স্বাক্ষরের খবরে বিশ্ববাজারে সোনা ও রুপার দামে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au