বিশ্ব

কম্বোডিয়া-থাইল্যান্ড সংঘর্ষ: সামরিক শক্তিতে কে এগিয়ে?

  • 8:39 am - July 25, 2025
  • পঠিত হয়েছে:১১০ বার
সংঘাত আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ছবিঃ এএফপি

মেলবোর্ন, ২৫ জুলাই-

বিরোধপূর্ণ সীমান্ত নিয়ে দীর্ঘদিনের উত্তেজনার মধ্যেই কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে নতুন করে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল থেকে দুই দেশের সেনাবাহিনী একে অপরের ওপর পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। থাইল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে, সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ১২ জন নিহত হয়েছে। থাইল্যান্ড তাদের এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করে কম্বোডিয়ার সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। জবাবে কম্বোডিয়া রকেট হামলা চালিয়েছে।

এই উত্তেজনার পটভূমিতে দুই দেশের সামরিক শক্তির তুলনা এনে দিয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ’।

বাজেট ও সেনা সংখ্যা:
২০২৪ সালে থাইল্যান্ডের প্রতিরক্ষা বাজেট ছিল ৫৭৩ কোটি ডলার, যেখানে কম্বোডিয়ার বাজেট ১৩০ কোটি ডলার। থাইল্যান্ডের সক্রিয় সেনা সদস্যের সংখ্যা ৩ লাখ ৬০ হাজারের বেশি, এর মধ্যে সেনাবাহিনীতে রয়েছে ২ লাখ ৪৫ হাজার কর্মী। অন্যদিকে, কম্বোডিয়ার সেনাসদস্য ১ লাখ ২৪ হাজারের মতো। থাই সেনাবাহিনীর ট্যাংক ৪০০টির বেশি এবং কামান রয়েছে প্রায় ২,৬০০টি, যেখানে কম্বোডিয়ার ট্যাংক ২০০টির মতো এবং কামান প্রায় ৪৮০টি।

বিমান বাহিনী:
থাইল্যান্ডের বিমান বাহিনীতে রয়েছে ১১২টি যুদ্ধবিমান, এর মধ্যে রয়েছে ২৮টি এফ-১৬ এবং ১১টি সুইডিশ গ্রিপেন। এছাড়াও রয়েছে কয়েক ডজন হেলিকপ্টার। অন্যদিকে, কম্বোডিয়ার কোনো যুদ্ধবিমান নেই, আছে মাত্র ১০টি পরিবহন বিমান এবং ১৬টি হেলিকপ্টার।

নৌবাহিনী:
থাইল্যান্ডের নৌবাহিনী অত্যন্ত শক্তিশালী, তাদের রয়েছে একটি বিমানবাহী রণতরী, ৭টি ফ্রিগেট ও ৬৮টি টহল ও যুদ্ধজাহাজ। কম্বোডিয়ার নৌবাহিনীর সদস্য মাত্র ২,৮০০ এবং তাদের জাহাজ সংখ্যা ১৩টি।

সাম্প্রতিক সংঘাত ও মানবিক পরিস্থিতি:
সীমান্ত সংঘর্ষে থাইল্যান্ডে অন্তত ৮ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজন সেনাও রয়েছে। সংঘর্ষ শুরুর পর সীমান্তবর্তী ৮৬টি গ্রাম থেকে প্রায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

থাই সেনাবাহিনীর দাবি, কম্বোডীয় বাহিনী প্রথম গুলি চালায়। কম্বোডিয়া পাল্টা দাবি করেছে, থাইল্যান্ড আগে হামলা চালিয়েছে, তাদের বাহিনী আত্মরক্ষার্থে জবাব দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী হুন সেন থাই সেনাবাহিনীর বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ এনেছেন এবং জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন।

সংঘাতের পর থাইল্যান্ড কম্বোডিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে আনে এবং কম্বোডিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করে। জবাবে, কম্বোডিয়াও তাদের সব কূটনীতিককে ফিরিয়ে নেয় এবং থাই কূটনীতিকদের দেশ ছাড়তে নির্দেশ দেয়। উভয় দেশ কূটনৈতিক সম্পর্কের স্তর অবনমিত করে ‘সেকেন্ড সেক্রেটারি’ পর্যায়ে নামিয়ে এনেছে।

৮১৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত নিয়ে বিরোধের মূল কেন্দ্র দাঙরেক পাহাড়ের ‘প্রেয়া ভিহের’ মন্দির। ১৯৬২ সালে আন্তর্জাতিক আদালতের রায়ে মন্দির কম্বোডিয়ার বলে স্বীকৃতি পেলেও মন্দিরসংলগ্ন এলাকার মালিকানা নিয়ে দ্বন্দ্ব থেকেই যায়। ২০০৮ সালে মন্দিরটি ইউনেসকো বিশ্ব ঐতিহ্য ঘোষিত হলে নতুন করে সংঘর্ষ শুরু হয়, যা বিভিন্ন সময় সামরিক রূপ নেয়।

কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে থাইল্যান্ডের বিতাড়িত নেতা থাকসিন সিনাওয়াত্রার ঘনিষ্ঠতা, এবং দুই দেশের বর্তমান প্রধানমন্ত্রীদের পিতাদের রাজনৈতিক সম্পর্ক এই সংঘাতকে আরও জটিল করে তুলেছে। মে মাসেও সীমান্তে সংঘর্ষে এক কম্বোডীয় সেনা নিহত হয়, তারপর থেকে উত্তেজনা আরও বেড়েছে।

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au