বিশ্ব

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স

  • 8:46 am - July 25, 2025
  • পঠিত হয়েছে:৬০ বার
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ছবিঃ বিবিসি

মেলবোর্ন, ২৫ জুলাই-

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ২৪ জুলাই (বৃহস্পতিবার) ফ্রান্স সময় রাত ৯টা ৩০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন। প্রেসিডেন্ট ম্যাক্রোঁ জানান, আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এই স্বীকৃতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

বিবৃতিতে তিনি বলেন, “আজকের সবচেয়ে জরুরি প্রয়োজন হলো গাজায় যুদ্ধ বন্ধ করা এবং বেসামরিক মানুষের জীবন রক্ষা করা। শান্তি সম্ভব।” তিনি তাৎক্ষণিক অস্ত্রবিরতি, সকল জিম্মির মুক্তি এবং গাজার জনগণের জন্য জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি হামাসকে নিরস্ত্রীকরণ এবং গাজার পুনর্গঠনের ডাক দেন।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, একটি স্বাধীন ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কোনো বিকল্প নেই, যে রাষ্ট্র নিরস্ত্রীকরণ মেনে নিয়ে ইসরাইলকে স্বীকৃতি দেবে এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় সক্রিয় ভূমিকা পালন করবে। তিনি জানান, ফিলিস্তিনি প্রেসিডেন্টের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি পাওয়ার পরই এই সিদ্ধান্ত গ্রহণ করেন।

“আমি তাকে চিঠি দিয়ে আমার প্রতিশ্রুতি জানিয়েছি। আজ আমাদের দরকার বিশ্বাস, স্বচ্ছতা ও অঙ্গীকার। আমরা শান্তি অর্জন করব,”— বলেন ম্যাক্রোঁ।

তিনি আরও বলেন, “ফরাসিরা মধ্যপ্রাচ্যে শান্তি চায়। আমাদের, ইসরাইলি, ফিলিস্তিনি, ইউরোপীয় এবং আন্তর্জাতিক অংশীদারদের একসঙ্গে প্রমাণ করতে হবে— শান্তি সম্ভব।”

বিশ্লেষকরা বলছেন, ইউরোপের অন্যতম প্রভাবশালী দেশ ফ্রান্সের এই ঘোষণাকে বিশ্ব রাজনীতিতে একটি বড় কূটনৈতিক মোড় হিসেবে দেখা হচ্ছে। এতে আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে চাপ আরও জোরদার হতে পারে এবং পশ্চিমা বিশ্বের বহু দেশ নিজেদের অবস্থান নতুন করে বিবেচনা করতে পারে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

পুতিনবিরোধী কার্টুনশিল্পী সেমিওন স্ক্রেপেতস্কিকে পোল্যান্ডে গুলি করে হত্যা

মেলবোর্ন, ১৭ জুন- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক এবং ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুনের জন্য পরিচিত রুশ শিল্পী রবার্ট কুজভকভ, যিনি ‘সেমিওন স্ক্রেপেতস্কি’ ছদ্মনামে পরিচিত ছিলেন,…

শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের পর রণক্ষেত্র: ডিসি-এসপির গাড়ি ভাংচুর, ওসি ক্লোজড

মেলবোর্ন, ১৭ জুন- লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সাত বছরের শিশু নন্দিনী কান্ত রায়ের বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত বাবা-ছেলেকে আটক করতে গিয়ে পুলিশ ও বিক্ষুব্ধ জনতার মধ্যে…

ভবানীপুরের নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী

মেলবোর্ন, ১৭ জুন- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসনে পরাজয়ের ফলাফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।…

মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার শিকার ওসি, পুলিশের গুলিতে আহত ২

মেলবোর্ন, ১৭ জুন- রাজধানীর মোহাম্মদপুরে বিকাশ এজেন্টের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযানে গিয়ে হামলার মুখে পড়েছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম এবং…

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলি, গ্রেপ্তার অর্ধশতাধিক

মেলবোর্ন, ১৭ জুন- দীর্ঘ ৫৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এনবিএ চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে উচ্ছ্বসিত ছিল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর। তবে ঐতিহাসিক এই উদযাপন মুহূর্তেই আতঙ্কে পরিণত…

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির প্রভাবে বিশ্ববাজারে সোনা-রুপার দাম ঊর্ধ্বমুখী

মেলবোর্ন, ১৭ জুন- পারস্য উপসাগর অঞ্চলে দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি স্বাক্ষরের খবরে বিশ্ববাজারে সোনা ও রুপার দামে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au