বাংলাদেশ

দুদককে সজীব ওয়াজেদ জয়ের চ্যালেঞ্জ

  • 9:10 am - July 25, 2025
  • পঠিত হয়েছে:১১৮ বার
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ জয়; ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫ জুলাই- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ জয় বলেছেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) যদি তার সম্পত্তি বাজেয়াপ্ত করতে চায়, তবে তিনি তাদের আমন্ত্রণ জানাচ্ছেন। একইসঙ্গে তিনি জানান, নিজেকে রক্ষা করতে তিনি সম্পূর্ণ প্রস্তুত।

বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জয় বলেন, “এই অবৈধ সরকার এখন জনরোষের মুখে পড়ে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে দুদককে দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনতে চাচ্ছে।”

পোস্টে তিনি লেখেন, “আমি ভার্জিনিয়ায় দুটি বাড়ির মালিক নই, শুধু একটি বাড়ি আমার। এটি আমি ২০১৮ সালে কিনেছি, গত বছর নয়। আমার ডিভোর্স চূড়ান্ত হওয়ার পর বাড়িটির মালিকানা এককভাবে আমার নামে হয়েছে। যে বাড়িটির কথা বলা হচ্ছে, সেটিই ছিল আগের বাড়ি—যেটি বিক্রি করে নতুন বাড়িটি কিনেছি। বর্তমান বাড়ির মূল্য বাড়ার কারণ হলো এটি আমি আগের বাজারমূল্যে কম দামে কিনেছিলাম।”

জয় আরও বলেন, “আমি কোনো সরকারি চাকরিজীবী নই, আমি একজন আইটি উদ্যোক্তা। আমার আয় সম্পূর্ণ বৈধ এবং আমি যুক্তরাষ্ট্রে কর দিয়ে বাস করি। যুক্তরাষ্ট্রের এফবিআই আমার বিষয়ে তদন্ত করেছে এবং কিছুই খুঁজে পায়নি। ইউনুসের সরকারের সময় আমার পাসপোর্ট বাতিল হলে দ্রুত মার্কিন নাগরিকত্ব পেয়েছি। এখানে সত্যিকারের আইন-আদালত রয়েছে।”

তিনি বলেন, “দুদক চাইলে আসুক, আমার সম্পত্তি বাজেয়াপ্ত করে দেখাক। আমার আইনজীবীরা ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে দুদকের মোমেনের বিরুদ্ধে মামলা করতে প্রস্তুত।”

পোস্টে আরও অভিযোগ করা হয়, এই অভিযোগের পেছনে উদ্দেশ্য হলো—তার বাসার ঠিকানা প্রকাশ করে তাকে নিরাপত্তাহীন অবস্থায় ফেলে দেওয়া। এ বিষয়ে জয় বলেন, “আমেরিকায় ব্যক্তিগতভাবে অস্ত্র রাখা এবং গুলি রাখায় কোনো সীমাবদ্ধতা নেই। আমি এসব হুমকিতে ভীত নই। নিজেকে রক্ষা করতে প্রস্তুত ও সক্ষম।”

সজীব ওয়াজেদ জয় তার বক্তব্যের শেষাংশে ব্যঙ্গ করে লেখেন, “আর একটা কথা, আমার বাড়ি নম্বর কিন্তু ৩২ নয়।”

 

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au