সর্বশেষ

গাজায় মৃত্যুর মিছিলে উদ্বিগ্ন অস্ট্রেলিয়া, ইসরায়েলের আচরণ ‘অগ্রহণযোগ্য’ বললেন প্রধানমন্ত্রী

  • 4:22 pm - July 25, 2025
  • পঠিত হয়েছে:৮১ বার
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ২৫ জুলাই- গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়াকে অগ্রহণযোগ্য বলে কঠোর সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। তবে তিনি ফ্রান্সের মতো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেননি।

বৃহস্পতিবার বিকেলে এক বিবৃতিতে আলবানিজ বলেন, “গাজা এখন ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে রয়েছে।” জাতিসংঘের হিসাব অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ১১৫ জন ফিলিস্তিনি খাদ্যের অভাবে মারা গেছেন।

তিনি বলেন, “প্রতিটি নিরীহ মানুষের জীবন গুরুত্বপূর্ণ। ইসরায়েলি হোক বা ফিলিস্তিনি—এই সংঘর্ষে অনেক নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। লাখ লাখ মানুষ মারা গেছেন, শিশুরা না খেয়ে আছে।”

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় প্রায় ৬০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। কিছু পরিসংখ্যানে এ সংখ্যা ৮০ হাজার-এর কাছাকাছি বলেও বলা হচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় প্রায় ৬০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ছবিঃ সিএনএন

ইসরায়েল গত মার্চে গাজায় মানবিক সহায়তা প্রবেশে অবরোধ আরোপ করে, যা আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার জন্ম দেয়। ইসরায়েলি সেনারা খাদ্য সহায়তার জন্য অপেক্ষমাণ ফিলিস্তিনিদের ওপর গুলি চালানোর অভিযোগেরও মুখে পড়েছে।

প্রধানমন্ত্রী আলবানিজ বলেন, “খাদ্য ও পানির জন্য অপেক্ষমাণ শিশুদের ওপর গুলি চালানো এবং তাদের সহায়তা বঞ্চিত করাকে কোনোভাবেই বৈধতা দেওয়া যায় না। এটি অগ্রহণযোগ্য। ইসরায়েলকে আন্তর্জাতিক আইনের আওতায় তার দায়িত্ব পালন করতে হবে।”

তিনি আরও বলেন, “জাতিসংঘ ও মানবিক সহায়তাদানকারী সংস্থাগুলো যেন নিরাপদে তাদের জীবনরক্ষাকারী কাজ চালাতে পারে—তা নিশ্চিত করতে হবে।” অস্ট্রেলিয়ার সরকার বহুদিন ধরেই দুই-রাষ্ট্র সমাধান সমর্থন করে আসছে বলে জানান তিনি।

আলবানিজ বলেন, “ফিলিস্তিনি জনগণের নিজস্ব রাষ্ট্র গঠনের ন্যায্য আকাঙ্ক্ষা স্বীকার করে নেওয়াটা আমাদের দীর্ঘদিনের নীতিগত অবস্থান। ইসরায়েলি ও ফিলিস্তিনি—উভয় জনগোষ্ঠীর নিরাপদ ও স্বীকৃত সীমান্তে শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে হবে।”

তবে তিনি উল্লেখ করেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ যেভাবে জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন, সেই পথে অস্ট্রেলিয়া এখনো হাঁটছে না।

এই শাখার আরও খবর

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au