বিশ্ব

সিরিয়ায় অস্ত্র গুদামে বিস্ফোরণ, নিহত ১২

  • 9:22 pm - July 25, 2025
  • পঠিত হয়েছে:১৪১ বার
গুদামে পরপর কয়েকটি বিস্ফোরণ ঘটে। ছবিঃ টাইমস অব ইসরায়েল

মেলবোর্ন, ২৫ জুলাই-

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের ইদলিব প্রদেশে একটি অস্ত্র গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। পর্যবেক্ষক সংস্থার বরাতে সিনহুয়া এ খবর জানিয়েছে।

প্রতিবেদন মতে, গত বৃহস্পতিবার (২৪ জুলাই) ইদলিব প্রদেশের মারেত মিসরিনে একটি অস্ত্র গুদামে বিস্ফোরণ ঘটে। পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, গুদামে পরপর কয়েকটি বিস্ফোরণ ঘটে। এতে পুরো এলাকা কেপে ওঠে। আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলি দেখা যায়।

ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষণ সংস্থাটি আরও জানায়, নিহতদের মধ্যে একজন নারী এবং একজন শিশু রয়েছে। অস্ত্র গুদামটি সিরিযার সরকারের অংশীদার তুরস্ক সমর্থিত তুর্কিস্তান ইসলামিক পাটির্র (টিআইপি) মালিকানাধীন ছিল। টিআইপি হলো ইদলিব অঞ্চলে সক্রিয় একটি দল, যেটি প্রধানত উইঘুর যোদ্ধাদের নিয়ে গঠিত।

সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সরকারি সংবাদ সংস্থা সানা আগে বিস্ফোরণে ৭ জন নিহত এবং ১৫৭ জন আহত হওয়ার খবর জানিয়েছিল। আহতদের অনেকের অবস্থা গুরুতর।

ইদলিবের হাসপাতালগুলো রক্তদানের জন্য জরুরি আবেদন জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে। অন্যদিকে স্থানীয় নাগরিক সুরক্ষা গোষ্ঠীগুলো ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ পুনরুদ্ধার করতে যোগ দেয়।

তবে ঠিক কি কারণে বা কিভাবে বিস্ফোরণ ঘটেছে তা এখনও জানায়নি কর্তৃপক্ষ। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে ‘গভীর তদন্ত’ শুরু হয়েছে। তদন্তের পর দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, ভবিষ্যতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হচ্ছে। চলতি মাসে এই অঞ্চলে এটা ছিল তৃতীয় বিস্ফোরণ। এর আগে মাসের শুরুর দিকে কাফরিয়া ও আল-ফু’আ অঞ্চলে দুটি বিস্ফোরণ ঘটে।

সুত্রঃ টাইমস অব ইসরায়েল

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au