রোনালদোর শেষ বিশ্বকাপ মিশনে শিরোপা স্বপ্নে উজ্জীবিত পর্তুগাল
মেলবোর্ন, ১৭ জুন- বিশ্বকাপ ২০২৬-এ নতুন আশার আলো নিয়ে মাঠে নামছে পর্তুগাল। ছয়টি বিশ্বকাপ খেলা কিংবদন্তি ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য এটি হতে পারে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।…
মেলবোর্ন, ২৬ জুলাই- ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধবিরতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ নিয়ে চলমান জল্পনার মাঝে এবার ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং লোকসভায় লিখিতভাবে জানিয়েছেন, এই যুদ্ধবিরতির উদ্যোগ আসলে পাকিস্তানই নিয়েছিল। তিনি বলেন, ১০ মে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা দুই দেশের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস (ডিজিএমও) আলোচনার মাধ্যমে স্থির করেন।
তৃণমূল কংগ্রেসের মালা রায়, দীপক অধিকারীসহ লোকসভার পাঁচজন সংসদ সদস্য জানতে চেয়েছিলেন, এই যুদ্ধবিরতির পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা তাঁর প্রশাসনের কোনো ভূমিকা ছিল কি না। এমনকি তাঁরা আরও জানতে চান, ট্রাম্প শুল্কনীতির মাধ্যমে ভারতকে রাজি করিয়েছিলেন কি না এবং ভারত কাশ্মীর বিষয়ে তৃতীয় পক্ষের মধ্যস্থতার বিরোধিতা যুক্তরাষ্ট্রকে জানিয়ে ছিল কি না।
এই প্রশ্নগুলোর জবাবে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ৮ মে-তেই ভারতের উদ্দেশ্য পূর্ণ হয়। তিনি জানান, সেদিন পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদী ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর ১০ মে যুদ্ধবিরতির সিদ্ধান্ত কার্যকর হয়।
তিনি আরও জানান, এই সময়কালে (২২ এপ্রিল থেকে ১০ মে) বিভিন্ন দেশের সঙ্গে ভারতের কূটনৈতিক আলোচনা হয়, যার মধ্যে যুক্তরাষ্ট্রও ছিল। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ৯ মে দেশটির ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্সকে জানানো হয়েছিল, পাকিস্তান যদি আক্রমণ করে তবে ভারত উপযুক্ত জবাব দেবে। তবে সেই আলোচনায় বাণিজ্য কিংবা শুল্কনীতির বিষয় আসেনি।
তিনি স্পষ্ট করে বলেন, ভারত-পাকিস্তান সম্পর্কের সমাধান শুধুমাত্র দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমেই সম্ভব, আর এই অবস্থান বদলায়নি। ভারতের এই অবস্থান বিশ্বের সকল দেশকে জানিয়ে দেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী স্বয়ং মার্কিন প্রেসিডেন্টকেও তা জানিয়েছেন।
তবে প্রশ্নোত্তর পর্বে স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের দাবিকে ‘মিথ্যা’ বলা হয়নি। যদিও ট্রাম্প বারবার বলে এসেছেন যে, তিনিই যুদ্ধবিরতিতে দুই দেশকে রাজি করিয়েছেন এবং দুই দেশকে শুল্কনীতির চাপে ফেলেছিলেন। ভারত সে বিষয়ে সরাসরি বিরোধিতা করেনি, কেবল নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au