অস্ট্রেলিয়া

মেলবোর্নে সড়ক দুর্ঘটনা: গুরুতর আহত ১, ফ্রিওয়ে বন্ধ

  • 5:42 pm - July 26, 2025
  • পঠিত হয়েছে:১৫৮ বার
ঘটনাস্থল থেকে একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে; ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ২৬ জুলাই- মেলবোর্ন শহরের সাউথব্যাঙ্ক এলাকায় একটি বড় ধরনের সড়ক দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুর ১২টা ৫ মিনিটে শহরের ব্যস্ততম ওয়েস্ট গেট ফ্রিওয়েতে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে একটি ঘোড়াবাহী ট্রেলার বহনকারী ফোর হুইল ড্রাইভ (4WD) গাড়ি, একটি প্রাইভেট কার এবং একটি ট্রাকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ ঘটে।

দুর্ঘটনার পর প্রাইভেট কার ও ৪WD গাড়ির চালকদের গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। তবে ট্রাক চালক আহত হননি এবং ঘোড়াবাহী ট্রেলারে থাকা কোনো পশুও ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এই দুর্ঘটনার ফলে ওয়েস্ট গেট ফ্রিওয়ের শহরমুখী সব লেন বন্ধ করে দেওয়া হয়েছে। ওয়েস্ট গেট ব্রিজ থেকে বার্নলি টানেল পর্যন্ত রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। গাড়িগুলোকে টড রোড দিয়ে ঘুরিয়ে পোর্ট মেলবোর্ন হয়ে শহরের দিকে পাঠানো হচ্ছে। একই সঙ্গে বোল্টে ব্রিজ ও মন্টেগু স্ট্রিট থেকে ফ্রিওয়েতে ওঠার র‌্যাম্পগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে। তবে কিংস ওয়ে দিয়ে বার্নলি টানেলে প্রবেশ এখনো চালু আছে।

অ্যাম্বুলেন্স ভিক্টোরিয়া জানিয়েছে, তারা ঘটনাস্থল থেকে একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেছে এবং আরও তিনজনকে চিকিৎসকেরা পর্যবেক্ষণে রেখেছেন। দুর্ঘটনার কারণে শহরে প্রবেশের প্রধান রুটে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বিকল্প পথে চলাচলের জন্য চালকদের আহ্বান জানানো হয়েছে।

বিকল্প রুট হিসেবে ব্যবহার করা যেতে পারে: কিংস ওয়ে ও তুরাক রোড, কুইন্স রোড, ড্যান্ডেনং রোড ও ওয়ারিগাল রোড অথবা মন্টাগু স্ট্রিট, সিটি রোড, আলেক্সান্দ্রা অ্যাভিনিউ, অলিম্পিক বুলেভার্ড এবং ব্যাটম্যান অ্যাভিনিউ

এই শাখার আরও খবর

দেশজুড়ে বেড়েছে ধর্ষণ-নির্যাতন, ২০ মাসে ৬৪৩ শিশুর মৃত্যু

শিশুর ভবিষ্যৎ সুরক্ষার অঙ্গীকার নিয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) পালিত হচ্ছে শিশু অধিকার দিবস। অথচ দেশে শিশুদের ওপর ধর্ষণ, যৌন নিপীড়ন, শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা…

চার কারণে ধুঁকছে অর্থনীতি, প্রবৃদ্ধি নামবে ৩.৪ শতাংশে

সংস্কারের ঘাটতি, ব্যাংকিং খাতের দুর্বলতা, জ্বালানি সংকট ও দুর্বল রাজস্ব আহরণের কারণে বাংলাদেশের অর্থনীতির গতি আরও কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী,…

সুজানগরে নিখোঁজের পর হলুদখেত থেকে হোটেল হিন্দু মালিকের মরদেহ উদ্ধার

পাবনার সুজানগরের আমিনপুরে নিখোঁজের কয়েক ঘণ্টা পর বাবু সুপ্রভাত মোদক (৩৫) নামে এক হোটেল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত ও আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬…

ব্যাপক ধরপাকড়ের মুখে দেশজুড়ে বিক্ষোভের ডাক ফ্রান্সের স্কুলশিক্ষার্থীদের

শিক্ষাখাতে বিনিয়োগ বাড়ানো, শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থীর চাপ কমানো, জরাজীর্ণ স্কুল ভবন সংস্কার এবং শিক্ষক সংকট দূর করার দাবিতে ফ্রান্সে স্কুলশিক্ষার্থীদের চলমান বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে।…

অস্ট্রেলিয়ায় অভিবাসন কমানোর বড় পরিকল্পনা বিরোধীদের

অস্ট্রেলিয়ায় ক্ষমতায় গেলে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় পরিসরে অভিবাসন কমানোর প্রতিশ্রুতি দিয়েছে প্রধান বিরোধী জোট লিবারেল-ন্যাশনাল জোট। জোটটির নেতা অ্যাঙ্গাস টেলর জানিয়েছেন, সরকার গঠন করতে…

হ্যাকিং কাণ্ডে অস্ট্রেলিয়ার কাছে ক্ষমা চাইল ওপেনএআই

অস্ট্রেলিয়ার একটি সরকারি স্বাস্থ্য পরিসংখ্যান ওয়েবসাইটে অননুমোদিত প্রবেশের ঘটনায় নিজেদের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই। একই সঙ্গে অস্ট্রেলিয়ার মানুষের আস্থা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au