বিশ্ব

ইতালির সড়কে ছোট উড়োজাহাজ বিধ্বস্ত

  • 7:46 pm - July 26, 2025
  • পঠিত হয়েছে:১৩৬ বার
উড়ন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে ফ্রেসিয়া আরজি মডেলের একটি আল্ট্রালাইট উড়োজাহাজ হাইওয়েতে মুখ থুবড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ছবিঃ ভিডিও থেকে নেয়া

মেলবোর্ন, ২৬ জুলাই- উত্তর ইতালির লম্বার্দি প্রদেশে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একটি ছোট আকারের উড়োজাহাজের পাইলট ও তাঁর সঙ্গিনী। ব্রেসিয়া শহরের একটি ব্যস্ত হাইওয়েতে মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভিডিও সূত্রে জানা যায়, উড়ন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে ফ্রেসিয়া আরজি মডেলের একটি আল্ট্রালাইট উড়োজাহাজ হাইওয়েতে মুখ থুবড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭৫ বছর বয়সী পাইলট সার্জিও রাভাগলিয়া ও তাঁর ৬০ বছর বয়সী সঙ্গিনী অ্যান মারি ডি স্টেফানো’র। তারা দু’জনেই মিলানের বাসিন্দা ছিলেন। সার্জিও ছিলেন পেশাদার আইনজীবী এবং শখের পাইলট।

দুর্ঘটনার সময় ওই হাইওয়ে দিয়ে ছুটে যাওয়া দুটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়, চালকরা আহত হন, তবে তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যে জানা গেছে, বিমানটি সম্ভবত কোনো যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণের চেষ্টা করছিল। কিন্তু সফল না হয়ে সেটি সড়কে আছড়ে পড়ে। ভিডিও ফুটেজে দেখা যায়, আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে বিমানটি, আর তার পাশ দিয়ে আতঙ্কিত গাড়িগুলো দ্রুত সরে যাচ্ছে।

দুর্ঘটনার পরপরই পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। ব্রেসিয়ার পাবলিক প্রসিকিউটর দপ্তর ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। তারা বিমানটির রক্ষণাবেক্ষণ সংক্রান্ত নথি পরীক্ষা করছে।

প্রসঙ্গত, প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় যে, গত জুন মাসেই ভারতের আহমেদাবাদে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় ২৬০ জন নিহত হন। সেই বিমানে ২৪১ জন যাত্রী ছিলেন, যার গন্তব্য ছিল ব্রিটেনের গ্যাটউইক বিমানবন্দর।

এই শাখার আরও খবর

হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড বলতেই ক্যালিফোর্নিয়াকে ‘ইরানের ভূখণ্ড’ দেখাল তেহরান

মেলবোর্ন, ২০ আগষ্ট- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে উল্লেখ করার পর পাল্টা জবাব দিয়েছে ইরান। ইরানের একটি সরকারি সামাজিক যোগাযোগমাধ্যম…

১১০০ বর্গফুটে ৫ ঘর, নেই অগ্নিনিরাপত্তা: কলকাতার হোটেল পাড়ায় আরও ‘মরণফাঁদ’

মেলবোর্ন, ২০ আগষ্ট: কলকাতার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটে ‘শিখা ইন’ হোটেলে আগুনে ৯ জনের মৃত্যুর পর প্রশ্ন উঠেছে আশপাশের হোটেল গুলোর অগ্নিনিরাপত্তা নিয়ে। সরেজমিনে…

ইরান নিয়ে হুমকির পর যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ন্যাটো

মেলবোর্ন, ২০ আগষ্ট: ইরান যুক্তরাষ্ট্রের ওপর হামলা আরও বিস্তৃত করার পরিকল্পনা করছে বলে খবর প্রকাশের পর যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকার কথা জানিয়েছে ন্যাটো। এদিকে…

অল্প সময়ের ব্যবধানে একই স্থানে ২ যুবককে গুলি করে হত্যা

মেলবোর্ন, ২০ আগষ্ট- খুলনা মহানগরীর লবণচরা এলাকায় অল্প সময়ের ব্যবধানে গুলি করে দুই যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় লবণচরা থানার আশিবিঘা কালভার্ট…

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আজ

মেলবোর্ন, ২০ আগষ্ট- দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় সংসদ ভবনে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত…

কয়েকদিনের মধ্যেই মন্ত্রিসভায় আসতে পারে নতুন মুখ, দু-তিন মন্ত্রণালয়ে রদবদল

মেলবোর্ন, ২০ আগষ্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম ছয় মাস পূর্ণ হওয়ার পর মন্ত্রীদের কাজের অগ্রগতি পর্যালোচনা করেছেন সরকার প্রধান। কার্যক্রম আরও গতিশীল করতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au