অস্ট্রেলিয়া

ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে না অস্ট্রেলিয়া, গাজায় ইসরায়েলের অবরোধের নিন্দা প্রধানমন্ত্রীর

  • 7:04 pm - July 27, 2025
  • পঠিত হয়েছে:১৬৪ বার
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ গাজায় মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের আরোপিত নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করেছেন। ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ২৭ জুলাই- অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ জানিয়েছেন, ফ্রান্স ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও অস্ট্রেলিয়া এই পথে হাঁটবে না। তবে তিনি গাজায় মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের আরোপিত নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করেছেন।

ফ্রান্স সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রথম জি৭ (G7) দেশ হিসেবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে। প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর এই উদ্যোগকে ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ বাড়ানোর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে যখন গাজায় মানবিক সংকট ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে।

রবিবার (২১ জুলাই) অস্ট্রেলিয়ার জাতীয় টিভি চ্যানেল এবিসির Insiders অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে অ্যালবানিজ বলেন, “আমাদের এ ধরনের কোনো ‘তাৎক্ষণিক’ পরিকল্পনা নেই।” তিনি বলেন, “যেদিন হামাস নিরস্ত্র হবে এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের বাস্তব সম্ভাবনা থাকবে, তখন স্বীকৃতির বিষয়টি বিবেচনায় নেওয়া যেতে পারে।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “আমরা দুই রাষ্ট্র সমাধানকে সমর্থন করি। অনেকে জিজ্ঞেস করতে পারেন, তাহলে এখনই কেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছেন না? তবে, প্রশ্ন হলো—আপনি কীভাবে নিশ্চিত হবেন যে ওই রাষ্ট্র পরিচালিত হবে এমনভাবে, যাতে ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি না হয়ে দাঁড়ায়?”

তিনি জোর দিয়ে বলেন, “আমরা প্রতীকী সিদ্ধান্ত নেব না। পরিস্থিতি অনুকূলে এলেই আমরা সে পথে অগ্রসর হবো।”

এই মন্তব্য এমন এক সময় এলো, যখন ইসরায়েলের আরোপিত অবরোধে গাজায় খাদ্যসঙ্কট চরমে পৌঁছেছে এবং খাদ্যের খোঁজে গিয়ে শতশত ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

প্রধানমন্ত্রী অ্যালবানিজ বলেন, “আমি আইনজীবী নই, তবে সাধারণভাবে বললে, বেসামরিক জনগণের জন্য সাহায্য আটকে দিয়ে ইসরায়েল স্পষ্টতই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।” তিনি বলেন, “খাদ্য ও পানি পাওয়ার আশায় মানুষ সারিতে দাঁড়িয়ে প্রাণ হারাচ্ছে। এসব খাদ্যসামগ্রী জাতিসংঘ নয়, বরং ইসরায়েল-আমেরিকার যৌথ উদ্যোগ থেকে সরবরাহ করা হচ্ছিল। এটি এক চরম ট্র্যাজেডি।”

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ১১৫ জন ফিলিস্তিনি না খেয়ে মারা গেছেন।

গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত আনুমানিক ৬০,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, তবে কিছু পরিসংখ্যান বলছে এই সংখ্যা ৮০,০০০ ছাড়িয়ে যেতে পারে।

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au