খেলা

পাওয়ার হিটিং কোচ আনছে বিসিবি

  • 6:00 am - July 28, 2025
  • পঠিত হয়েছে:১০৬ বার
তিন সপ্তাহের জন্য দায়িত্ব পাচ্ছেন জুলিয়ান উড। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৮ জুলাই- টি-টোয়েন্টি ক্রিকেটে আধিপত্য বিস্তার করতে হলে লাগামছাড়া ব্যাটিংই হতে পারে বড় অস্ত্র। সে লক্ষ্যেই এবার বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ছক্কার ঝড় তুলতে বিদেশি পাওয়ার-হিটিং বিশেষজ্ঞ জুলিয়ান উডকে আনছে বিসিবি, যিনি আগামী আগস্টে তিন সপ্তাহের জন্য কাজ করবেন জাতীয় দলের ব্যাটারদের সঙ্গে।

আগামী ৬ আগস্ট শুরু হচ্ছে এশিয়া কাপ প্রস্তুতি ক্যাম্প। সেই ক্যাম্পেই কাজ শুরু করবেন জুলিয়ান উড। তার উপস্থিতিতে টেকনিক্যাল ব্যাটিং নয়, মূল ফোকাস থাকবে—কীভাবে বল বাউন্ডারি ও ছক্কায় পরিণত করা যায়, কীভাবে শক্তি উৎপাদন ও ব্যবহার করা যায়।

উড এর আগেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে কাজ করেছেন। এবার জাতীয় দলের জন্য তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় বিসিবি।

আমরা আশা করছি তিনি ক্যাম্প শুরুর আগেই চলে আসবেন, জানান বিসিবির এক শীর্ষ কর্মকর্তা।

বাংলাদেশে প্রতিভার অভাব নেই। কিন্তু এখনকার ক্রিকেটে শুধু প্রতিভা নয়, সেটা ব্যবহার করে স্কোরবোর্ডে দ্রুত রান যোগ করাটাই আসল। আমি ক্রিকেটারদের শেখাব কীভাবে নিজের শক্তিকে কাজে লাগাতে হয়,’ বলেন উড।

তিন সপ্তাহের এই ক্যাম্প নিয়ে আমি খুবই রোমাঞ্চিত। কয়েক বছর ধরেই বিসিবির সঙ্গে আলাপ হচ্ছিল, এবার বাস্তবায়ন হচ্ছে—খুশি আমি,’ বলেন তিনি।

শুধু ব্যাটিং কোচেই থেমে নেই বিসিবির পরিকল্পনা। ক্রিকেটারদের মানসিক দৃঢ়তা বাড়াতে একজন স্পোর্টস সাইকোলজিস্ট নিয়োগ দেওয়ার পরিকল্পনাও চলছে। প্রাথমিকভাবে আলোচনায় রয়েছেন ডেভিড স্কট, যিনি আগেও হাই পারফরম্যান্স ইউনিটে কাজ করেছেন।

একই সঙ্গে স্থানীয় মনোবিজ্ঞানীদেরও এই প্রক্রিয়ায় যুক্ত করা হবে, যাতে ভাষাগত সহায়তা ও দীর্ঘমেয়াদি প্রভাব নিশ্চিত করা যায়।

এদিকে এশিয়া কাপের আগে প্রস্তুতি ম্যাচের জন্য ভারতের আগমনের আশা থাকলেও তা এখন বাতিল। বিকল্প হিসেবে নেপাল বা নেদারল্যান্ডসের মতো দলগুলোর সঙ্গে যোগাযোগ চলছে বলে জানিয়েছেন বিসিবি অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদীন।

আগামী ৯ সেপ্টেম্বর শুরু হবে টি-টোয়েন্টি এশিয়া কাপ। তার আগেই ছক্কা ঝড়ের পরিকল্পনা, মানসিক প্রস্তুতি ও কঠোর অনুশীলনের মধ্য দিয়ে এক নতুন বাংলাদেশ দলকে দেখার অপেক্ষায় দেশের ক্রিকেটভক্তরা।

এই শাখার আরও খবর

ফের ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক ইলন মাস্ক

স্পেসএক্স ও টেসলার শেয়ারের দাম বাড়ায় আবারও ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক হয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। সোমবার সকালে শেয়ারবাজারে লেনদেন শুরুর পর তার মোট সম্পদের…

‘জানি মুহূর্তগুলো মিস করব’

সময় ফুরিয়ে আসছে লিওনেল মেসির। আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলতে নামার আগে আবেগঘন হয়ে উঠেছেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা এই তারকা। বিদায়ী ম্যাচের আগে…

১৪ মিনিটে ৪ গোল করে জিদানের ফ্রান্সের চমক

উয়েফা নেশনস লিগে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে বেলজিয়ামকে ৪-১ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের ফ্রান্স। ম্যাচের ৭৬ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা ফ্রান্স শেষ ১৪ মিনিটে চার গোল…

২০৩০ বিশ্বকাপ ফাইনালের দৌড়ে ক্যাম্প ন্যু

২০৩০ ফুটবল বিশ্বকাপের ফাইনাল আয়োজনের দৌড়ে এবার নতুন করে আলোচনায় এসেছে স্পেনের বার্সেলোনার ঐতিহাসিক ক্যাম্প ন্যু। এতদিন স্পেনের মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু এবং মরক্কোর কাসাব্লাঙ্কায় প্রস্তাবিত…

ইতিহাসের মহানায়ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

কেউ কেউ ইতিহাসে স্থান করে নেন; আবার কেউ এমনভাবে একটি জাতির জীবনে আবির্ভূত হন, যাঁকে বাদ দিয়ে সেই জাতির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টিই লেখা যায়…

সিডনিতে বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশনের দশম মহালয়া উদ্‌যাপন

OTN বাংলা, সিডনি: অস্ট্রেলিয়ার সিডনিতে উৎসবমুখর, ভক্তিময় ও আবেগঘন পরিবেশে দশমবারের মতো মহালয়া উদ্‌যাপন করেছে বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশন (বিপিএ)। ৪ অক্টোবর ২০২৬, রবিবার সিডনির রোজলিয়া…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au