বিশ্ব

বাংলাদেশ সীমান্তে বাড়ছে নজরদারি: ৫ হাজার বডিক্যাম পাচ্ছে বিএসএফ

  • 6:36 am - July 28, 2025
  • পঠিত হয়েছে:১৫০ বার
বিএসএফ সদস্যদের জন্য পাঁচ হাজার বডিক্যামেরা সরবরাহ করা হচ্ছে। ছবিঃ বিবিসি

মেলবোর্ন, ২৮ জুলাই- ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি ও আইন-শৃঙ্খলা রক্ষায় বাড়তি সতর্কতা হিসেবে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যদের জন্য পাঁচ হাজার বডিক্যামেরা সরবরাহ করা হচ্ছে। শরীরে সংযুক্ত করা এই ক্ষুদ্র ভিডিও ক্যামেরাগুলোর মাধ্যমে কাগজপত্রবিহীন বাংলাদেশিদের ফেরত পাঠানো, বিএসএফ সদস্যদের ওপর হামলা কিংবা সীমান্ত অপরাধের সময়কার দৃশ্য ও তথ্যপ্রমাণ ধারণ করা যাবে।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, সীমান্তের নির্দিষ্ট কিছু চৌকিতে বায়োমেট্রিক তথ্য সংগ্রহের যন্ত্রও বসানো হবে। এগুলোর মাধ্যমে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের আঙুলের ছাপ ও চোখের স্ক্যান নিয়ে বিদেশি নিবন্ধন দপ্তরে পাঠানো হবে।

সূত্র জানায়, গত বছরের ৫ আগস্ট বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত সরকার সীমান্ত পরিস্থিতি নিয়ে নতুনভাবে চিন্তা-ভাবনা শুরু করে। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত নিরাপত্তা পর্যালোচনায় বিএসএফ সদর দপ্তরের এই দুটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

প্রথম ধাপে কিছু ক্যামেরা দেওয়া হয়েছে, দ্বিতীয় ধাপে আরও পাঠানো হবে। এসব বডিক্যাম দিনে ও রাতে সমান কার্যকর এবং ১২ থেকে ১৪ ঘণ্টা পর্যন্ত ভিডিও ধারণে সক্ষম।

বিএসএফ সূত্র বলছে, মাদক, গরু ও জাল মুদ্রা পাচার, মানবপাচার কিংবা অনুপ্রবেশ ঠেকাতে সংঘর্ষের সময় এই ক্যামেরাগুলো গুরুত্বপূর্ণ রেকর্ড সরবরাহ করবে।

এছাড়া, বাংলাদেশ ও বিজিবির পক্ষ থেকে প্রায়ই অভিযোগ ওঠে, বিএসএফ সদস্যরা অতিরিক্ত বলপ্রয়োগ ও অন্যায় আচরণ করে। এই অভিযোগ খণ্ডন ও ঘটনাগুলোর যথাযথ ব্যাখ্যা দিতে ভিডিও প্রমাণ রাখাই হচ্ছে মূল লক্ষ্য।

তবে বিএসএফ দাবি করে, তারা আত্মরক্ষার প্রয়োজনে সর্বশেষ বিকল্প হিসেবে প্রাণঘাতী বা প্রাণঘাতী নয়— এমন অস্ত্র ব্যবহার করে থাকে।

ভারত-বাংলাদেশ সীমান্তে হত্যাকাণ্ড

ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘ ৪ হাজার ৯৬ কিলোমিটার স্থলসীমান্ত রয়েছে। এই সীমান্তজুড়ে গত কয়েক দশক ধরে একটি মানবাধিকার লঙ্ঘনের বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে—সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ প্রায়ই অনুপ্রবেশ, গরু চুরি, মাদক পাচার বা সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যা করে। যদিও এই হত্যা নিয়ে বহুবার কূটনৈতিক আলোচনা ও প্রতিবাদ হয়েছে, কিন্তু তা পুরোপুরি বন্ধ হয়নি।

বেসরকারি সংস্থা ও মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, প্রতিবছর গড়ে কয়েক ডজন বাংলাদেশি নাগরিক সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন। অনেক সময় নিরস্ত্র সাধারণ কৃষক, শ্রমজীবী কিংবা কিশোর-কিশোরীরাও এই সহিংসতার শিকার হন। ভারতের তরফে দাবি করা হয়, এসব মানুষ চোরাচালানে যুক্ত ছিলেন কিংবা সীমান্ত লঙ্ঘন করছিলেন। তবে এসব ঘটনার অনেকটাই সন্দেহভাজন ও বিচারবহির্ভূত বলে অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সরকার বিভিন্ন সময় কূটনৈতিকভাবে প্রতিবাদ জানালেও, ভারত অনেক ক্ষেত্রে এই ঘটনাগুলোকে ‘সীমান্ত নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় প্রতিক্রিয়া’ হিসেবে ব্যাখ্যা করে থাকে। ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ-ভারত সীমান্তে প্রায় এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্টে উল্লেখ আছে।

সীমান্ত হত্যা রোধে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ-এর মধ্যে নিয়মিত দ্বিপক্ষীয় বৈঠক, পতাকা বৈঠক, যৌথ মহড়া এবং চুক্তি স্বাক্ষর হয়। তবে বাস্তবে হত্যার হার কমলেও তা একেবারে বন্ধ হয়নি। মানবাধিকারকর্মীরা মনে করেন, সীমান্ত হত্যা বন্ধে ‘শূন্য সহিষ্ণুতা’ নীতির বাস্তবায়ন ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

সুত্রঃ হিন্দুস্তান টাইমস

এই শাখার আরও খবর

সৌদি আরবে নাগরিকদের মৃত্যুদণ্ড কার্যকরের পর কূটনৈতিক সংকটে বাংলাদেশ

মক্কায় মসজিদের ভেতরে চুম্বনের অভিযোগে এক বাংলাদেশি পুরুষ ও এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। তবে তাঁদের মৃত্যুদণ্ডের রায় কিংবা তা কার্যকরের বিষয়ে সৌদি…

শুভ বিজয়া দশমী: অশুভের বিনাশ, সত্য ও মানবতার জয়

শারদীয় দুর্গোৎসবের শেষ অধ্যায় বিজয়া দশমী। আনন্দ, বেদনা, আবেগ ও সম্প্রীতির এক অনন্য মেলবন্ধনে এই দিনটি বাঙালির হৃদয়ে বিশেষ তাৎপর্য বহন করে। কয়েক দিনের উৎসব,…

বৈশ্বিক জ্বালানি সংকটে চাপে বাংলাদেশের প্রধান পোশাকশিল্প

বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি, গ্যাস সরবরাহে বিঘ্ন ও বিদ্যুৎ ঘাটতিতে উৎপাদন ব্যয় বাড়ছে। প্রতিযোগিতায় টিকে থাকতে হিমশিম খাচ্ছে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প। সকাল ১১টা। ঢাকার উত্তরে আশুলিয়ায়…

নিহত যুবদল নেতার মাথার খুলিতে মিলল বুলেট, সিসিটিভিতে গুলির শব্দ

মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল পরিবহনের কাউন্টারে নিহত যুবদল নেতা শাকের হোসেনের (৩৯) মাথার খুলির ভেতর থেকে একটি বুলেট পাওয়া গেছে। আজ বুধবার…

মাগুরায় নিহত যুবদল নেতার মাথার ভেতরে মিলল গুলি

ওটিএন বাংলা ডেস্ক : মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনের মাথা থেকে একটি গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে মাগুরা ২৫০…

পরিবারের দাবি, ফাঁসানো হয়েছে : চুম্বনের দাবিও নিশ্চিত নয়

ওটিএন বাংলা ডেস্ক: সৌদি আরবের মক্কা অঞ্চলে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় অভিযোগ, আদালতের রায় এবং বাংলাদেশকে আগে অবহিত না করার কারণ জানতে চেয়েছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au