সর্বশেষ

ব্যাংককের বাজারে পাঁচজনকে গুলি করে হত্যার পর হামলাকারীর আত্মহত্যা

  • 10:13 pm - July 28, 2025
  • পঠিত হয়েছে:১৫৪ বার
থাইল্যান্ডের ব্যাংককে বন্দুকধারীর হামলার পর ঘটনাস্থলে কাজ করছে পুলিশ। ছবি: এএফপি

মেলবোর্ন, ২৮ জুলাই- থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বাজারে আজ সোমবার এক বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। এক বিবৃতিতে থাইল্যান্ডের পুলিশ এ তথ্য দিয়েছে।

মেট্রোপলিটন পুলিশ ব্যুরোর উপকমিশনার চারিন গোপাত্তা রয়টার্সকে বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে বন্দুকধারী নিজেও আছেন। তিনি আত্মহত্যা করেছেন।

থাই পুলিশ বিবৃতিতে বলেছে, তারা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির পরিচয় ও তাঁর উদ্দেশ্য কী ছিল, তা নিয়ে তদন্ত করছে। গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া পাঁচজন ওই বাজারের নিরাপত্তারক্ষী ছিলেন বলে বিবৃতিতে বলা হয়েছে।

ব্যাংককের বাং সুঁয়ে এলাকার পুলিশ কর্মকর্তা সানোং সেংমানি বলেছেন, ওই গুলির ঘটনায় কোনো পর্যটক হতাহত হননি। ওই বাজারে মূলত কৃষিজাত পণ্য বিক্রি হয়ে থাকে।

থাই পুলিশ বিবৃতিতে বলেছে, তারা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির পরিচয় ও তাঁর উদ্দেশ্য কী ছিল, তা নিয়ে তদন্ত করছে। গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া পাঁচজন ওই বাজারের নিরাপত্তারক্ষী ছিলেন বলে বিবৃতিতে বলা হয়েছে।

থাইল্যান্ড দক্ষিণ–পূর্ব এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতির দেশ। থাইল্যান্ডের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হলো পর্যটন খাত।

পুলিশের প্রকাশ করা ভিডিও ফুটেজে সাদা টুপি পরা এক সন্দেহভাজন ব্যক্তিকে দেখা গেছে। তাঁর বুকের সামনে ব্যাকপ্যাক ঝুলানো। তিনি বাজারের পার্কিং লটে হেঁটে যাচ্ছিলেন।

থাইল্যান্ডে বন্দুকধারীর হামলা কোনো অপরিচিত ঘটনা নয়। ২০২৩ সালের অক্টোবরে একটি বিলাসবহুল শপিং মলে ১৪ বছর বয়সী এক সন্দেহভাজন গুলি করে দুজনকে হত্যা এবং পাঁচজনকে আহত করেছিল।

এর এক বছর আগে ২০২২ সালে থাইল্যান্ডের পূর্বাঞ্চলীয় এক নার্সারিতে এক সাবেক পুলিশ কর্মকর্তার গুলি ও ছুরিকাঘাতে ৩৬ জন নিহত হন। এর মধ্যে ২২ জনই ছিল শিশু।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au