লিড নিউজ

রংপুরে হামলার দুই দিন পরও মামলা হয়নি, আতঙ্কে গ্রামবাসী

  • 12:38 am - July 30, 2025
  • পঠিত হয়েছে:৫৯ বার
গ্রামে এখনও আতঙ্ক কাটেনি; ছবিঃ ওটিএন বাংলা

মেলবোর্ন, ২৯ জুলাই- রংপুরের গঙ্গাচড়া উপজেলার হিন্দু অধ্যুষিত আলদাদপুর গ্রামে সাম্প্রদায়িক সহিংসতার দুই দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত বসতবাড়িগুলো মেরামতের কাজ চললেও হামলার সঙ্গে জড়িতদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। আতঙ্কে অনেকেই এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি।

মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভাঙা ঘরের টিন সরিয়ে নতুন টিন লাগানো হচ্ছে। জেলা প্রশাসনের নির্দেশে মেরামতের জন্য কাঠ ও টিন পাঠানো হয়েছে। কাজ করছেন ৩০ জন কাঠমিস্ত্রি। স্থানীয় ইউপি সদস্য পরেশ চন্দ্র জানান, সোমবার গভীর রাতে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সল ও পুলিশ সুপার আবু সাইম ঘটনাস্থল পরিদর্শন করেন।

কিছুক্ষন পরপর কান্নায় ভেঙ্গে পড়ছেন সন্ধ্যা রানি; ছবিঃ ওটিএন বাংলা

ঘটনার সূত্রপাত গত শনিবার, যখন গ্রামটির এক কিশোর মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফেসবুকে অবমাননাকর পোস্ট দিয়েছে—এমন অভিযোগ পায় পুলিশ। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিকভাবে ওই কিশোরকে আটক করে। পরে সাইবার সুরক্ষা আইনে মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে শিশু পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়।

কিশোরের গ্রেপ্তারের পর উত্তেজিত জনতা দুবার মিছিল করে তার ও স্বজনদের বাড়িতে হামলা চালায়। শনিবার রাত ১০টার দিকে দ্বিতীয় দফা হামলায় ভাঙচুর করা হয়। রোববার বিকেলেও হামলা চালানো হয় বলে জানান স্থানীয়রা। পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলেও ১৫টি বসতঘরে ভাঙচুর ও লুটপাট হয়। আহত হন পুলিশের এক কনস্টেবলও।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান মৃধা জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় প্রশাসন থেকে টিন, কাঠ, চুলা, নলকূপ সরবরাহ করা হচ্ছে। তিনটি ছাড়া সবাই বাড়ি ফিরেছেন।

ঘরের কোন আসবাব অবশিষ্ট নেই; ছবিঃ ওটিএন বাংলা

তবে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আতঙ্ক এখনো কাটেনি। হিরনবালা রানী বলেন, “ঘর ভেঙেছে, মালপত্র লুট হয়েছে, এখন ঘর বানিয়ে কী হবে?” অন্য বাসিন্দা আজো বালা জানান, “ভয়ে ঘুমাতে পারি না, মেয়েদের নিয়ে আতঙ্কে আছি।”
ঘটনার কারণে এলাকার আলদাদপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয় ও আলদাদপুর নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়েও পাঠদান বন্ধ রয়েছে। স্কুলের সামনে অবস্থান করছে সেনাবাহিনী ও পুলিশ। প্রধান শিক্ষক কালী রঞ্জন রায় জানান, নিরাপত্তার কারণে বৃহস্পতিবার পর্যন্ত সব একাডেমিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।

এদিকে, সোমবার রাত ১০টার দিকে পাশের কিশোরগঞ্জ উপজেলার মাগুরা চেকপোস্ট এলাকা থেকে একটি মিছিল আলদাদপুরে আনার চেষ্টা হয়। তবে পুলিশ তা আগেই থামিয়ে দেয়। গঙ্গাচড়া থানার ওসি আল এমরান জানান, প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

স্থানীয়রা বলছেন, মামলা না হওয়ায় এবং হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার না করায় তারা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au