হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট
ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…
মেলবোর্ন, ৩০ জুলাই- রংপুরের গঙ্গাচড়ায় হিন্দুদের বসতঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা ১২০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় এক ভুক্তভোগী গঙ্গাচড়া থানায় মামলাটি করেন। নিরাপত্তার কারণে বাদীর নাম প্রকাশ করা হয়নি বলে জানিয়েছেন গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান।
হামলার ঘটনা ঘটে শনিবার রাতে রংপুরের গঙ্গাচড়ার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামে। মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে ওই গ্রামের এক কিশোরকে আটকের পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। তার বিচারের দাবিতে মিছিল করে উত্তেজিত জনতা। পরে তারা ওই কিশোরের ও আশপাশের হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকটি বাড়িতে হামলা চালায়। একাধিক দফায় চলে ভাঙচুর, লুটপাট ও সহিংসতা।
এ ঘটনায় অন্তত ১৮টি হিন্দু বাড়ি ভাঙচুরের শিকার হয়। কয়েকটি বাড়িতে আগুন লাগানোর চেষ্টাও করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ঘটনার সময় পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, ভাঙচুরের পাশাপাশি লুটপাটও চালানো হয়েছে। বাধা দিতে গিয়ে পুলিশের এক কনস্টেবল আহত হন। পরে ওই কিশোরের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করে তাকে আদালতের মাধ্যমে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।সোমবার গভীর রাতে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সল ও পুলিশ সুপার আবু সাইম ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় ইউপি সদস্য পরেশ চন্দ্র বলেন, হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখনও আতঙ্কে রয়েছে। হিরনবালা রানী নামে এক বাসিন্দা বলেন, “ঘর ভাঙছে, জিনিসপত্র নিয়ে গেছে—এখন ঘর বানিয়ে কী হবে?” আরেক বাসিন্দা আজো বালার ভাষ্য, “ভয়ে রাতে ঘুমাতে পারছি না, মেয়েদের নিয়ে দুশ্চিন্তায় আছি।”
ঘটনার পর স্থানীয় আলদাদপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান স্থগিত রাখা হয়েছে। বিদ্যালয় দুটির সামনে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। প্রধান শিক্ষক কালী রঞ্জন রায় জানান, বৃহস্পতিবার পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।
এছাড়া, পাশের কিশোরগঞ্জ উপজেলা থেকে সহিংসতা ছড়ানোর চেষ্টা হলেও পুলিশ তা আগেই প্রতিহত করে। ওসি আল এমরান বলেন, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। কেউ যাতে উসকানি দিয়ে আবার অপ্রীতিকর কিছু ঘটাতে না পারে, সে জন্য প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে।”
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au