বাংলাদেশ

বাংলাদেশ: সারা দেশে ভারি বৃষ্টির শঙ্কা

  • 6:25 pm - August 01, 2025
  • পঠিত হয়েছে:১৯৫ বার
বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে সিলেট, ময়মনিসংহ ও চট্টগ্রাম বিভাগের ভারতীয় সীমান্তবর্তী জেলাগুলোর ওপরে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১ আগষ্ট- মৌসুমি লঘুচাপের কেন্দ্র ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য ও বাংলাদেশের খুলনা ও রাজশাহী বিভাগের সীমান্তের ওপরে অবস্থান করছে। এই লঘুচাপের প্রভাবে দেশের ৮টি বিভাগের বেশিরভাগ জেলার ওপরে দিনের বিভিন্ন সময়ে ভারি বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে।

এ ছাড়া অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের ভারতীয় সীমান্তবর্তী জেলাগুলোর ওপরে।

শুক্রবার (১ আগস্ট) সকাল ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানান আবহাওয়া ডটকমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।
তিনি বলেন, নিম্নলিখিত জেলাগুলোর ওপর ভারি বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

ময়মনসিংহ বিভাগ: সব জেলার ওপরে ভারি বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে দিনের বিভিন্ন সময়ে। বিশেষ করে সকাল ১১টার পর থেকে দুপুর ২টার মধ্যে জামালপুর ও ময়মনসিংহ জেলা এবং দুপুর ১টার পর থেকে বিকেল ৬টার মধ্যে নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার ওপরে ভারি থেকে অতি ভারি বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

চট্টগ্রাম বিভাগ: সকাল ১১টার পর থেকে দুপুর ২টার মধ্যে কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ভারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে। চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে দুপুর ১টার পর থেকে বিকেল ৬টার মধ্যে।

সিলেট বিভাগ: আজ প্রায় সারা দিন সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার উত্তর দিকের মেঘালয় পর্বতের কাছাকাছি উপজেলাগুলোয় মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল শঙ্কা রয়েছে। দুপুর ২টার পর থেকে বিকেল ৬টার মধ্যে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ওপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

খুলনা বিভাগ: সকাল ১১টার পর থেকে দুপুর ২টার মধ্যে যশোর, খুলনা, সাতক্ষীরা, নড়াইল, বাগেরহাট জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

ঢাকা বিভাগ: সকাল ১১টার পর থেকে বিকেল ৪টার মধ্যে দক্ষিণ দিকের সব জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

বরিশাল বিভাগ: বরগুনা, ভোলা, পটুয়াখালী জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে সকাল ১১টার পর থেকে দুপুর ২টার মধ্যে।

রংপুর বিভাগ: সকাল ১১টার পর থেকে দুপুর ২টার মধ্যে দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট জেলার ওপর হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

রাজশাহী বিভাগ: জয়পুরহাট, বগুড়া জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে সকাল ১১টার পর থেকে দুপুর ২টার মধ্যে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে দুপুর ১টার পর থেকে বিকেল ৬টার মধ্যে।

বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলা ও তৎসংলগ্ন উপকূলবর্তী সমুদ্রে উত্তাল অবস্থা বিরাজ করছে। এই জেলাগুলোর উপকূলে মাছ ধরার ছোট ট্রলার কিংবা বাণিজ্যিক ছোট জাহাজ চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রাখার পরামর্শ দেওয়া যাচ্ছে।

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au