বিশ্ব

রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করল ভারত

  • 8:13 am - August 02, 2025
  • পঠিত হয়েছে:১৫০ বার
এই সিদ্ধান্তের পেছনে যুক্তরাষ্ট্রের চাপ কার্যকর ভূমিকা রাখতে পারে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২ আগষ্ট- রাশিয়া থেকে তেল আমদানি আপাতত বন্ধ রেখেছে ভারত। দেশটির চারটি প্রধান রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থা—ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়াম ও ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল লিমিটেড (MRPL)—বর্তমানে রাশিয়া থেকে অপরিশোধিত তেল নিচ্ছে না বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স।

সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, এসব সংস্থা বর্তমানে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশ থেকে তেল সংগ্রহ করছে। তবে ভারতের কেন্দ্রীয় সরকার বা সংশ্লিষ্ট কোনো তেল কোম্পানি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

বিশ্লেষকদের ধারণা, এই সিদ্ধান্তের পেছনে যুক্তরাষ্ট্রের চাপ কার্যকর ভূমিকা রাখতে পারে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে রাশিয়া যদি ইউক্রেন যুদ্ধ বন্ধ না করে, তাহলে রাশিয়া ও এর মিত্র দেশগুলোর ওপর শতভাগ শুল্ক আরোপ করা হবে। পাশাপাশি রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার জন্য ভারতের ওপরও ‘পেনাল্টি’ বসানো হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি। যদিও এই পেনাল্টির নির্দিষ্ট অঙ্ক এখনো জানানো হয়নি।

ভারত দীর্ঘদিন ধরে রাশিয়ার অন্যতম বড় তেল ক্রেতা হিসেবে পরিচিত। দেশটির মোট অপরিশোধিত তেল আমদানির প্রায় ৩৫ শতাংশ রাশিয়া থেকে আসে। ফলে রাশিয়ার সঙ্গে আমদানি স্থগিতের ঘটনাটি ভারতের জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে রিলায়ান্স ইন্ডাস্ট্রিজ এবং নায়ারা এনার্জির মতো বেসরকারি প্রতিষ্ঠান রাশিয়া থেকে তেল আমদানি করে থাকে। তারা এই মুহূর্তে তেল আমদানি স্থগিত করেছে কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে সামগ্রিকভাবে রাশিয়া-ভারত জ্বালানি সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au