অস্ট্রেলিয়া

কুইন্সল্যান্ডে শিক্ষকদের ধর্মঘট: নিরাপত্তা ও বেতনবৃদ্ধির দাবিতে শিক্ষা কার্যক্রমে অচলাবস্থা

  • 9:57 pm - August 06, 2025
  • পঠিত হয়েছে:১৫১ বার
ধর্মঘটের ফলে কুইন্সল্যান্ডের ১ হাজার ২৬৬টি সরকারি স্কুল এবং ৫ লাখ ৬০ হাজার শিক্ষার্থীর ওপর এর প্রভাব পড়েছে। ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ৬ আগষ্ট- অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ১৫ বছরের মধ্যে এই প্রথমবারের মতো প্রায় ৪৮ হাজার শিক্ষক একযোগে ধর্মঘটে নেমেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল থেকে তারা কর্মবিরতি শুরু করেন এবং অভিভাবকদের অনুরোধ করেন যেন তারা নিজেদের সন্তানদের স্কুলে না পাঠান।

ধর্মঘটের ফলে কুইন্সল্যান্ডের ১ হাজার ২৬৬টি সরকারি স্কুল এবং ৫ লাখ ৬০ হাজার শিক্ষার্থীর ওপর এর প্রভাব পড়েছে। যদিও শিক্ষা বিভাগ জানিয়েছে, স্কুলগুলো খোলা থাকবে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা ও তদারকির ব্যবস্থা থাকবে। তবে শিক্ষা সফর, ক্যানটিন, স্কুল শেষে যত্ন নেওয়ার মতো সেবা প্রতিটি স্কুল নিজের মতো করে পরিচালনা করবে।

শিক্ষকরা তিন বছরের জন্য ৮ শতাংশ বেতন বৃদ্ধির সরকারি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি—শুধু বেতন নয়, বরং শিক্ষক সংকট মোকাবিলা ও কর্মপরিবেশে নিরাপত্তা নিশ্চিত করাই মূল বিষয়। কুইন্সল্যান্ড টিচার্স ইউনিয়নের সভাপতি ক্রেস্টা রিচার্ডসন বলেন, “এটা শুধু শিক্ষকদের বেতনের প্রশ্ন নয়। এটা পুরো সমাজের সমস্যা। যথাযথ যোগ্যতাসম্পন্ন শিক্ষকদের দিয়ে শিক্ষার্থীদের শিক্ষা ও দিকনির্দেশনা নিশ্চিত করাটাই জরুরি। আমরা এখন চরম সংকটে আছি।”

প্রায় চার হাজার শিক্ষক ব্রিসবেন শহরের কেন্দ্রস্থলে জড়ো হন এবং রাজ্য সংসদের দিকে মিছিল করেন তাদের দাবিদাওয়া তুলে ধরতে।

অন্যদিকে, কুইন্সল্যান্ডের শিক্ষা মন্ত্রী জন-পল ল্যাংব্রুক জানিয়েছেন, গত কয়েক মাসে ১৮ বার বৈঠক হয়েছে, কিন্তু কোনো সমাধানে পৌঁছানো যায়নি। এখন বিষয়টি কুইন্সল্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কমিশনে মীমাংসার জন্য পাঠানো হবে বলে আশা করা হচ্ছে।

সুত্রঃ নাইন  নিউজ

এই শাখার আরও খবর

পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তায় দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ ও ভারতের ‘প্রভাবশালী মহলের’ মধ্যে সমঝোতা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর…

দেশজুড়ে বেড়েছে ধর্ষণ-নির্যাতন, ২০ মাসে ৬৪৩ শিশুর মৃত্যু

শিশুর ভবিষ্যৎ সুরক্ষার অঙ্গীকার নিয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) পালিত হচ্ছে শিশু অধিকার দিবস। অথচ দেশে শিশুদের ওপর ধর্ষণ, যৌন নিপীড়ন, শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা…

চার কারণে ধুঁকছে অর্থনীতি, প্রবৃদ্ধি নামবে ৩.৪ শতাংশে

সংস্কারের ঘাটতি, ব্যাংকিং খাতের দুর্বলতা, জ্বালানি সংকট ও দুর্বল রাজস্ব আহরণের কারণে বাংলাদেশের অর্থনীতির গতি আরও কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী,…

নিখোঁজের পর হলুদখেত থেকে হিন্দু হোটেল মালিকের মরদেহ উদ্ধার

পাবনার সুজানগরের আমিনপুরে নিখোঁজের কয়েক ঘণ্টা পর বাবু সুপ্রভাত মোদক (৩৫) নামে এক হোটেল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত ও আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬…

ব্যাপক ধরপাকড়ের মুখে দেশজুড়ে বিক্ষোভের ডাক ফ্রান্সের স্কুলশিক্ষার্থীদের

শিক্ষাখাতে বিনিয়োগ বাড়ানো, শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থীর চাপ কমানো, জরাজীর্ণ স্কুল ভবন সংস্কার এবং শিক্ষক সংকট দূর করার দাবিতে ফ্রান্সে স্কুলশিক্ষার্থীদের চলমান বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে।…

অস্ট্রেলিয়ায় অভিবাসন কমানোর বড় পরিকল্পনা বিরোধীদের

অস্ট্রেলিয়ায় ক্ষমতায় গেলে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় পরিসরে অভিবাসন কমানোর প্রতিশ্রুতি দিয়েছে প্রধান বিরোধী জোট লিবারেল-ন্যাশনাল জোট। জোটটির নেতা অ্যাঙ্গাস টেলর জানিয়েছেন, সরকার গঠন করতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au