বাংলাদেশ

জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি

  • 7:08 am - August 07, 2025
  • পঠিত হয়েছে:১৭২ বার
বাংলাদেশে নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন একজন নারী। ফাইল ছবি

মেলবোর্ন, ৭ আগষ্ট- ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে, রমজান শুরুর আগেই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি পাঠিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এই চিঠির মাধ্যমে সরকারিভাবে ইসিকে নির্বাচনের প্রস্তুতি শুরুর জন্য অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া ইসির সিনিয়র সচিব বরাবর এ চিঠি পাঠান। এতে উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন যেন প্রয়োজনীয় সব কার্যক্রম গ্রহণ করে।

এই চিঠি আসে এক দিন পর, যখন (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে’ প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জানিয়ে দেন, আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করতে ইসিকে চিঠি দেওয়া হবে। সেই ঘোষণার ধারাবাহিকতায়ই পাঠানো হয়েছে এই নির্দেশনামূলক চিঠি।

চিঠিতে ভাষণের উদ্ধৃতি দিয়ে আরও বলা হয়, বিগত ১৫ বছর নাগরিকরা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। ফলে এবার যেন নির্বাচনের দিনটি জাতির জন্য একটি আনন্দময় উৎসবে পরিণত হয়, সেজন্য সব প্রস্তুতি গ্রহণের উপর গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে হয়, ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোট প্রদান করতে পারে—এ প্রত্যাশার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এছাড়া চিঠিতে নির্বাচনে উপযুক্ত প্রযুক্তি ব্যবহারের প্রয়োজনীয়তা এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। সর্বশেষে, প্রধান উপদেষ্টার ঘোষণার ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানানো হয়।

এই শাখার আরও খবর

পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তায় দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ ও ভারতের ‘প্রভাবশালী মহলের’ মধ্যে সমঝোতা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর…

নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ উপদেষ্টা জাহেদের, শুনছে না বিক্রেতারা

নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের (ডিসি) নজরদারি বাড়ানো এবং আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ…

দেশজুড়ে বেড়েছে ধর্ষণ-নির্যাতন, ২০ মাসে ৬৪৩ শিশুর মৃত্যু

শিশুর ভবিষ্যৎ সুরক্ষার অঙ্গীকার নিয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) পালিত হচ্ছে শিশু অধিকার দিবস। অথচ দেশে শিশুদের ওপর ধর্ষণ, যৌন নিপীড়ন, শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা…

চার কারণে ধুঁকছে অর্থনীতি, প্রবৃদ্ধি নামবে ৩.৪ শতাংশে

সংস্কারের ঘাটতি, ব্যাংকিং খাতের দুর্বলতা, জ্বালানি সংকট ও দুর্বল রাজস্ব আহরণের কারণে বাংলাদেশের অর্থনীতির গতি আরও কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী,…

নিখোঁজের পর হলুদখেত থেকে হিন্দু হোটেল মালিকের মরদেহ উদ্ধার

পাবনার সুজানগরের আমিনপুরে নিখোঁজের কয়েক ঘণ্টা পর বাবু সুপ্রভাত মোদক (৩৫) নামে এক হোটেল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত ও আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬…

ব্যাপক ধরপাকড়ের মুখে দেশজুড়ে বিক্ষোভের ডাক ফ্রান্সের স্কুলশিক্ষার্থীদের

শিক্ষাখাতে বিনিয়োগ বাড়ানো, শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থীর চাপ কমানো, জরাজীর্ণ স্কুল ভবন সংস্কার এবং শিক্ষক সংকট দূর করার দাবিতে ফ্রান্সে স্কুলশিক্ষার্থীদের চলমান বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au