বিশ্ব

ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্সের মেডিটেরানিয়ান অঞ্চলের পাহাড়

  • 7:50 am - August 08, 2025
  • পঠিত হয়েছে:২২৯ বার
ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় মেডিটেরানিয়ান অঞ্চলে ভয়াবহ দাবানলের তাণ্ডব চলছে। ছবিঃ বিবিসি

মেলবোর্ন, ৮ আগষ্ট- ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় মেডিটেরানিয়ান অঞ্চলে ভয়াবহ দাবানলের তাণ্ডব চলছে। মঙ্গলবার (৫ আগস্ট) থেকে শুরু হওয়া এই আগুনে এখন পর্যন্ত একজন নিহত হয়েছেন এবং কমপক্ষে ১৩ জন স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

দাবানলের সূত্রপাত হওয়ার পর থেকে দ্রুতই তা ছড়িয়ে পড়ে পার্বত্য ও বনাঞ্চলে। উষ্ণ আবহাওয়া ও প্রবল বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে। ফ্রান্স-স্পেন সীমান্তবর্তী এলাকায় ১৬ হাজার হেক্টরের বেশি বনভূমি ইতোমধ্যেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

আগুন নিয়ন্ত্রণে আনতে বড় পরিসরে কাজ চালিয়ে যাচ্ছে দেশটির ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা। প্রায় ২১০০ জন উদ্ধারকর্মী আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছেন। আকাশপথে পানি ছিটানোর জন্য ব্যবহার করা হচ্ছে ৯০টি যুদ্ধবিমান এবং ৪০টি হেলিকপ্টার।

ফ্রান্সের ইতিহাসে গত ৮০ বছরের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ দাবানল বলে উল্লেখ করেছে দেশটির কর্তৃপক্ষ। আগুনের ভয়াবহতা আরও বেড়ে যাওয়ার আশঙ্কায় বৃহস্পতিবার থেকে ফায়ার সার্ভিস ও উড়োযান সংখ্যা আরও বাড়ানো হয়েছে।

প্রচণ্ড গরম, খরা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে ইউরোপের বিভিন্ন দেশেই বর্তমানে দাবানলের ঝুঁকি বেড়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর ও পরিবেশ বিশেষজ্ঞরা।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তায় দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ ও ভারতের ‘প্রভাবশালী মহলের’ মধ্যে সমঝোতা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর…

দেশজুড়ে বেড়েছে ধর্ষণ-নির্যাতন, ২০ মাসে ৬৪৩ শিশুর মৃত্যু

শিশুর ভবিষ্যৎ সুরক্ষার অঙ্গীকার নিয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) পালিত হচ্ছে শিশু অধিকার দিবস। অথচ দেশে শিশুদের ওপর ধর্ষণ, যৌন নিপীড়ন, শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা…

চার কারণে ধুঁকছে অর্থনীতি, প্রবৃদ্ধি নামবে ৩.৪ শতাংশে

সংস্কারের ঘাটতি, ব্যাংকিং খাতের দুর্বলতা, জ্বালানি সংকট ও দুর্বল রাজস্ব আহরণের কারণে বাংলাদেশের অর্থনীতির গতি আরও কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী,…

নিখোঁজের পর হলুদখেত থেকে হিন্দু হোটেল মালিকের মরদেহ উদ্ধার

পাবনার সুজানগরের আমিনপুরে নিখোঁজের কয়েক ঘণ্টা পর বাবু সুপ্রভাত মোদক (৩৫) নামে এক হোটেল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত ও আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬…

ব্যাপক ধরপাকড়ের মুখে দেশজুড়ে বিক্ষোভের ডাক ফ্রান্সের স্কুলশিক্ষার্থীদের

শিক্ষাখাতে বিনিয়োগ বাড়ানো, শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থীর চাপ কমানো, জরাজীর্ণ স্কুল ভবন সংস্কার এবং শিক্ষক সংকট দূর করার দাবিতে ফ্রান্সে স্কুলশিক্ষার্থীদের চলমান বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে।…

অস্ট্রেলিয়ায় অভিবাসন কমানোর বড় পরিকল্পনা বিরোধীদের

অস্ট্রেলিয়ায় ক্ষমতায় গেলে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় পরিসরে অভিবাসন কমানোর প্রতিশ্রুতি দিয়েছে প্রধান বিরোধী জোট লিবারেল-ন্যাশনাল জোট। জোটটির নেতা অ্যাঙ্গাস টেলর জানিয়েছেন, সরকার গঠন করতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au